ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সাথে জার্মান চ্যান্সেলরের সাক্ষাত। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস শনিবার ল্যাটিন আমেরিকা সফর শুরু করছেন। এ সময়ে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভার সাথে সাক্ষাত করবেন।
লুলা ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোন পশ্চিমা নেতা তার সাথে সাক্ষাত করতে যাচ্ছেন। ল্যাটিন আমেরিকা সফরের প্রথমেই ওলাফ আজের্ন্টিনা যাচ্ছেন। এরপর চিলি হয়ে তিনি ব্রাজিল যাবেন। ওলাফের সাথে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল রয়েছে। বার্লিনের সরকারি সূত্রে বলা হয়েছে, এই তিন দেশই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।
এরা সকলেই বার্লিনের ‘খুবই আকর্ষণীয় অংশীদার’। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার কারনে সৃষ্ট অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে জার্মানী বিদেশে নতুন সুযোগ খুঁজছে। এ প্রেক্ষাপটে ওলাফের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ল্যাটিন আমেরিকার এ তিন দেশের মধ্যে ব্রাজিল সফরের দিকেই সকলে নজর রাখছে।
আরও পড়ুন: বিএনপি দম ফুরিয়ে এখন হাঁটার পথ ধরেছে , আর দৌড়াতে পারে না : তথ্যমন্ত্রী
কারণ ব্রাজিলে কট্টর ডানপন্থী জইর বলসনারোর পরাজয়ের মধ্য দিয়ে বামপন্থী লুলা ক্ষমতায় এসেছেন। বলসনারের বিভক্তিমূলক প্রশাসনিক তৎপরতার পর লুলা ক্ষমতায় আসায় জার্মানীসহ ইউরোপীয় ইউনিয়ন তার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের ওপর জোর দিচ্ছে।
[…] […]