ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বেনাপোলে ৪ পিস স্বর্ণেরবার সহ পাসপোর্টযাত্রী আটক হয়েছে। যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৪ পিস স্বর্ণের বারসহ দুই পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা।
আটকরা হলো – শরিয়তপুর জেলার পালং থানার চাতানিকানদি গ্রামের আব্দুল হালিমের ছেলে ইমাম হোসেন জীবন (২৪) যার পাসপোর্ট নম্বর ইঞ০৫৩৬৮০৯ এবং মুন্সিগঞ্জ সদরের ব্যাপারীবাড়ীর মাখন ব্যাপারীর ছেলে দুলাল হোসেন ব্যাপারী (৪৭)।যার পাসপোর্ট নম্বর ঊঐ০৩৯০৪৪১.
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টার টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছেন যারা
বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, স্বর্ন পাচারকারী সন্দেহে দুইজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়।
পরে তল্লাশীকালে তাদের মধ্যে ইমাম হোসেন জীবন স্বীকার করে যে তার পেটের ভিতর বিশেষ কায়দায় স্বর্ন লুকানো রয়েছে।
পরবর্তীতে এক্সরে করে ইমাম হোসেন জীবন এর পেটের ভিতর ৪ পিস স্বর্নের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। এবং স্বর্নের বারসহ আইনী প্রক্রিয়ায় জীবনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
দুলাল হোসেন ব্যাপারীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
[…] […]