বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ঝালকাঠীতে নৌকার মাঝী হলেন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ঝালকাঠীতে নৌকার মাঝী হলেন

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ঝালকাঠীতে নৌকার মাঝী হলেন। বিএনপি’র ভাইস চেয়ারম্যান এবং ঝালকাঠী-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্ট্রার শাহজাহান ওমর-বীর উত্তম বুধবার দুপুরে আদালত থেকে জামীন লাভ করে রাতেই কারামুক্তির পরে বৃহস্পতিবার নৌকার মাঝি হলেন।

বৃহস্পতিবার সকাল থেকেই আসন্ন সংসদ নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন বলে বরিশাল ও ঝালকাঠীতে গুঞ্জন শুরু হয়ে যায়।

তবে বিষয়টি নিয়ে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর-এর সাথে কোন ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। তার সবগুলো সেল ফোনই বন্ধ ছিল।

এমনকি তার বাসায় রাজপুর উপজেলা বিএনপি সভাপতি অবস্থান করলেও তার সেল ফোনও বন্ধ ছিল।

তবে তার একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিয়ে দিনভর দুই ধরনের মন্তব্য করেছেন।

কেউ বলছেন, ‘তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে কোন নির্বাচনে যাবেন না’। আবার অপর একটি সূত্র ‘কৌশলগত কারণে তিনি মনোনয়নপত্র দাখিল করতে পারেন’ বলে জানান হলেও তারাও ‘বিষয়টি নিয়ে পরিপূর্ণ নিশ্চিত নয়’ বলে জানিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত তিনি অন লাইনে আওয়ামীললীগ প্রার্থী হিসেবেই মনোনয়নপত্রদাখিল করেন। ইতোপূর্বে গাড়ীপোড়ান মামলায় গ্রেপ্তার ও রিমান্ড শেষে কারাগারে কয়েকদিন কাটিয়ে বুধবার বিকেলে আদালত থেকে জামীন লাভ করে রাতে তিনি মুক্তিলাভ করেন।

বৃহস্পতিবার সকালেই শাহজাহান ওমরের ঘনিষ্ঠ এক যুব দল নেতা নাম প্রকাশ না করার শর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তবে বিকেলে ঝালকাঠীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিস থেকে প্রথমে বিএনপি’র এ ভাইস চেয়রম্যানের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি সাংবাদিকদের জানান হলেও পরে তিনি নৌকার প্রার্থী হয়েছেন বলে জানা যায়।

তবে ঝালকাঠী ও রাজাপুরের একাধিক সূত্র জানিয়েছে, শাহজাহান ওমর এখনই এলাকায় আসছেন না।

তিন অনলাইনে ঢাকায় বসেই মনোনয়নপত্র জমা দিলেও কবে নাগাদ এলাকায় আসবেন তা নিশ্চিত করে কিছু বলতে পারেননি কেউ।

তিনি ইতোমধ্যে বিএনপি থেকে পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম আজাদের সাথে সেল ফোনে বৃহস্পতিবার দিনভরই যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

তিনি বৃহস্পতিবার দিনের প্রথমভাগে শাহজাহান ওমরের বাসায় অবস্থান করলেও সেল ফোন বন্ধ ছিল।

তবে নাম প্রকাশনা না করার শর্তে রাজাপুর যুব দলের এক প্রভাবশালী নেতা জানান, ‘নির্বাচনে অংশ গ্রহন নিয়ে নেতার ওপর অনেক চাপ ছিল।

অনেক চিন্তা করেই তিনি বিষয়টি চুড়ান্ত করছেন’ বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১৯৯১ সালের পরে শাহজাহান ওমর একাধিকবার তার নিজ নির্বাচনী এলাকা রাজাপুর-কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠী-১ আসনে এমপি নির্বাচিত হন। ২০০১-এর নির্বাচনের পরে তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন। তবে ২০০৮-এ পরাজয়ের পরে ২০১৩’র নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অংশ না নিলেও ব্যাপক জনপ্রিয়তা সত্বেও ২০১৮’তে পরাজিত হন।

আরও পড়ুনঃ লেন্সের জালে ৬ গোল দিয়ে নকআউট পর্বে আর্সেনাল

অপরদিকে রাজাপুরের কৃতি সন্তান ও স¤্রন্ত মুসলিম পরিবারের বজলুল হক হারুন তৃতীয় বারের মত নৌকার মনোনয়ন পেয়ে এলাকায় ছুটে গেলেও বৃহস্পতিবার দুপুরের পরে তার পরিবর্তে শাহজাহান ওমরকে মনোনয়ন দেয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের মাঝে হতাশার সাথে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ৩০-১১-২০২৩.

Spread the love
Link Copied !!