বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ফেনীতে মামলার বাদি চিনেনা আসামীদের,মামলা থেকে বাদ পড়েনি প্রবাসী,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ
ফেনীতে মামলার বাদি চিনেনা আসামীদের,মামলা থেকে বাদ পড়েনি প্রবাসী,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফেনীতে মামলার বাদি চিনেনা আসামীদের,মামলা থেকে বাদ পড়েনি প্রবাসী,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

ফেনী প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার গত সোমবার ফেনী মডেল একটি মামলা দায়ের আঃরব নামের এক সিএনজি অটোরিকশা চালক। মামলায় আসামী করা হয় ১৪২ জনকে তার মধ্যে একজনকেও চিনেননা বাদি আঃ বর। এ মামলায় সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া ও মান্দারী গ্রামের বেশ কিছু মানুষকে ফাঁসানো হয়েছে,এছাড়া তিনজন প্রবাসী ও দুিজন স্থানীয় সাংবাদিককে আসামি করা হয়।

মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে সোনাগাজীর বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের এলাকাবাসী। শুক্রবার (২২ নভেম্বর) জুমার নামাজের পর মান্দারি ইসলামিয়া নুরুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মান্দারি ইসলামিয়া নুরুল উলুম মাদরাসার অধ্যক্ষ নুরুল আবছারের সভাপতিত্বে মানববন্ধনে এলাকাবাসী অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মাহবুবুল হক, বেলাল হোসেন, শাহ আলম, মান্দারি মাদরাসার সহকারী অধ্যাপক মো. হারুন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক উদ্দিন কালা মিয়া, গুলজার হোসেন আবদুল মজিদ প্রমুখ।

এলাকাবাসী বলেন, ৪ আগস্ট ফেনীর মহিপালের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত ১৮ নভেম্বর ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে সেনবাগ উপজেলার আবদু রব। এ মামলায় ১৪২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করা হয়। মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের ৩৮ জনকে আসামি করা হয়েছে। ৬ জন প্রবাসী, সাংবাদিক, মাদরাসার অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ, মসজিদের খতিব, রিকশা চালক, টমটম চালক, সিএনজি চালক, মুদি দোকানদার, দোকানদার, মাংস ব্যবসায়ীসহ অনেক বিএনপি কর্মীদের আসামি করা হয়েছে। এতে মিথ্যা মামলায় জড়িয়ে এলাকার নিরীহ সাধারণ মানুষ এলাকা ছাড়া রয়েছে। এমতাবস্থায় নিরীহ লোকজনকে মিথ্যা মামলা থেকে বাদ দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আহ্বান জানান।

এ ব্যাপারে মামলার বাদী সেনবাগ উপজেলার লক্ষিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদু রব বলেন, মামলার আসামিদের সম্পর্কে আমি কিছুই জানি না। তিনজন বিএনপি জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্ট্যাম্পে সাক্ষর নিয়েছে। পরে ঐ পেপারগুলো ফেনী মডেল থানায় তারাসহ জমা দিয়েছি।
মামলায় কতজন আসামি বা প্রধান আসামি কে এই বিষয়ে কিছুই বলতে পারেননি বাদী আবদুর রব।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার বাদী মামলা দিলে থানায় তা গ্রহণ করতে হয়। তবে মামলা যাচাই-বাছাই করে দায়ী আসামিদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন :রাজশাহীতে হাতুড়িপেটার ঘটনা সমন্বয়কদের অভ্যন্তরীণ কোন্দলে,দাবি ছাত্রদলের নেতাদের

Spread the love
Link Copied !!