বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নিশাম ঝড়ে কুমিল্লাকে কঠিন চ্যালেঞ্জ জানাল রংপুর রাইডার্স


মোঃ ফাতিন শাবেদ
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
নিশাম ঝড়ে কুমিল্লাকে কঠিন চ্যালেঞ্জ জানাল রংপুর রাইডার্স

জিতলেই ফাইনাল কিন্তু হারলেই বাড়বে অপেক্ষা- এমন ম্যাচেও বড় জুয়া খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চোটগ্রস্ত পেসার মুস্তাফিজুর রহমানের বদলি হিসেবে কুমিল্লা বিপিএলে অভিষেক ঘটিয়েছে অনূর্ধ্ব ১৯ এর সাড়া জাগানো পেসার রোহানাত দৌলা বর্ষণের। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে ঝড় তোলেন জেমস নিশাম। তাতে কুমিল্লাকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে রংপুর।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নিশাম ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।  কুমিল্লা ভিক্টরিয়ান্স  এদিন ম্যাচ শুরু আগেই  চমক দেয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা বর্ষণের অভিষেক ঘটিয়ে। বিস্ময় আরও বাড়ে যখন তার হাতেই প্রথম ওভারে বল তুলে দেয়া হয়। রনি তালুকদারকে প্রথম বলে ফুলটস দিয়ে চার খেয়ে শুরু হয় বর্ষণের ক্যারিয়ার। তবে দ্বিতীয় বলেই উইকেট পেতে পারতেন তিনি। তার হঠাৎ লাফিয়ে ওঠা বল রনির ব্যাটের কানায় লেগে ক্যাচ উঠে গিয়েছিল। কিন্তু উইকেটকিপার লিটন দাস তা ধরতে পারেননি।
দ্বিতীয় ওভারে বল করতে এসে তানভীর কুমিল্লাকে ব্রেকথ্রু দেন। রানের খাতা খোলার আগেই বিদায় নেন শামিম হোসেন। এরপর তৃতীয় ওভারে ফের বল করতে এসে বিপিএলে নিজের প্রথম উইকেট শিকার করেন বর্ষণ। ১৩ রান করা রনি তালুকদার লিটনের হাতে ধরা পড়েন। বেশিক্ষণ টেকেননি সাকিব আল হাসানও। ৯ বলে ৫ রান করে আন্দ্রে রাসেলের বলে বর্ষণের হাতে ধরা পড়েন সাকিব। ২৭ রানে ৩ উইকেট হারানো রংপুরের হাল ধরেন শেখ মেহেদী ও জেমস নিশাম। ২৬ বলে ৩৯ রান যোগ হয় এই জুটিতে। সুনীল নারিনের বলে রাসেলের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে ২ চার ও ১ ছয়ে ২২ রান করেন মেহেদী। পরের ৪ ওভারে ৩৮ রান যোগ করেন নিশাম ও নিকোলাস পুরান। এর মোষয়ে ৯ বলে ১৪ রান করা পুরান মুশফিক হাসানের বলে বিদায় নেন। ষষ্ঠ উইকেট জুটিতে নিশাম ও অধিনায়ক নুরুল হাসান সোহান মিলে ৫৩ রান যোগ করেন। নিশাম ঝড় তুললে সোহানও মেরে খেলার চেষ্টা করেন। ২৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৩০ রান করে রাসেলের শিকারে পরিণত হন সোহান।

শেষ ওভারেইও নিশাম ঝড় চলতে থাকে। মুশফিক হাসানের ওভারে ২৭ রান তোলেন তিনি। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও তার ব্যাটেই বড় সংগ্রহ পায় রংপুর। শেষ পর্যন্ত বল শেষ হয়ে যাওয়ায় ৪৯ বলে ৮ চার ও ৭ ছয়ে ৯৭ রানে অপরাজিত থেকে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
কুমিল্লার পক্ষে আন্দ্রে রাসেল ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। সুনীল নারিন ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন। এছাড়া রোহানাত দৌলা  বর্ষণ, তানভীর ইসলাম ও মুশফিক হাসান ১টি করে উইকেট শিকার করেন। এদের মধ্যে মুশফিক ৪ ওভারে রান দিয়েছেন ৭২!
Spread the love
Link Copied !!