ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১ শতাংশ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, একা বাংলাদেশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব।
আরও পড়ুন: মধুমতী সেতু কালনা পয়েন্টে যা যা থাকছে
অসাধু ব্যবসায়ীরা এ দুরবস্থার সুযোগে নিত্যপণ্য মজুত করছে বলেও মন্তব্য করেন তিনি।
পণ্য সরবরাহের পথে কোনো রকম বাধা দেয়ার চেষ্টা করা হলে সরকার তা সহ্য করবে না বলেও জানান মন্ত্রী।
সভায় ৭ হাজার ১৮ কোটি ৭৩ লাখ টাকার ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একেনেক। এর মধ্যে রয়েছে সরকারি অর্থায়নে ৪ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়নে ২ হাজার ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬৯ কোটি ৬২ লাখ টাকার প্রকল্প।
[…] আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারে কড়া নজরদারির নির্… […]