ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
নাটোরের সিংড়ায় রাজনীতিবিদদের নাম ব্যবহার করে যানবাহনের গতিরোধ করে প্রকাশ্যে চাঁদাবাজির সময় ছয়জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার (১২ই মার্চ) সকালে র্যাব-০৫ এর নাটোর ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১১ মার্চ) বিকেলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেনঃ সিংড়া উপজেলার সরকারপাড়া গ্রামের মো.আরিফুল ইসলাম (৩০), নিংগুইন উত্তরপাড়া গ্রামের মো. হাফিজ (৪০), চাঁদপুরের মো. মনসুর রহমান (৩৫), মো. বকুল খান (৪৭), বাসুয়াপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫), মাদারীপুর এলাকার মো. কুদরত (৩৫)।
আরও পড়ুনঃ কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী আ ন ম ওবাইদুর রহমান।
কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিকশা এবং বাস থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. আরিফুল ইসলামসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
সড়ক-মহাসড়কের চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে সিংড়া থানায় মামালা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :