ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
নতুন বছরে নতুন ভালবাসার গান নিয়ে হাজির লিজা। নতুন বছরের শুরুতেই নতুন গান নিয়ে হাজির হলেন চলতি প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানটির শিরোনাম- ‘ভালোবাসা নয় সেকি’।
বুধবার ইউটিউবে নিজের চ্যানেল ‘লিজা’ থেকে ভিডিওসহ গানটি প্রকাশ করেন তিনি। গানটির কথা লিখেছেন লালন লোহানী। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটি প্রসঙ্গে লিজা বলেন, এই গানটি দুই বছর আগে রেকর্ড করা হয়েছিল। তবে নানা ব্যস্ততায় ভিডিও করা হচ্ছিল না। তবে এবার সময় বের করে ভিডিওটি করে ফেললাম।
সাধারণত আমি যে ধরনের সফট-মেলোডি কথা-সুর নির্ভর গান করতে পছন্দ করি, এটি তেমনই। লিজা আরও বলেন, অনেকদিনের ইচ্ছা ছিল একটা মিষ্টি সুরেলা গান হবে। সঙ্গে থাকবে একটা ঝকঝকে সুন্দর চিত্রায়ণ। আমার মনে হয় ‘ভালোবাসা নয় সেকি’ গানটা দুইটা ইচ্ছাই একসঙ্গে পূরণ করে দিলো আমার। এই গানটা আমার গাওয়া গানগুলোর মধ্যে প্রিয় তালিকার শীর্ষে জায়গা করে নিলো, আশা করছি আপনাদেরও ভালোবাসা পাবো।
আরও পড়ুনঃ মানসিক অবসাদে ভুগেছেন ভারতের পপকর্ণ রাশমিকা
লিজা আরও বলেন, এই প্রথম কোনো গানের শুটিং কক্সবাজারে করেছি। কক্সবাজারে আমার একটা শো ছিল। শোয়ের মাঝে দুইদিনের একটা বিরতি পাই। তখনই শুটিংটা সেরে ফেলি।
[…] নতুন বছরে নতুন ভালবাসার গান নিয়ে হাজি… […]