ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৫ জন এবং ঢাকার বাইরে ৩ জন।
আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ২৬৭ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ২৮১ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৯৮৬ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১২৮ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৩ হাজার ৩৩৪ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩ লাখ ৩ হাজার ৫৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৬ হাজার ৪২ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৭ হাজার ৪৯৪ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৫৬২ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৯০৯ জন ও ঢাকার বাইরে ৬৫৩ জন।
আরও পড়ুনঃ কিছু লোক লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায়, যা খুবই অমানবিক : প্রধানমন্ত্রী
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৫১২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৪ হাজার ৫ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ২৬৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৮১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৯৮৬ জন।
আপনার মতামত লিখুন :