বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে চাকরির সুযোগ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে চাকরির সুযোগ

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অর্থ বিভাগে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ১

যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। সিএ/সিএমএ সম্পন্নকারী/ পাঠ চলমান হলে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ক্যাশ শাখার ব্যবস্থাপক/ সহকারী ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানির ক্যাশ–সংক্রান্ত কার্যক্রম স্বয়ংসম্পূর্ণভাবে সম্পাদন ও শাখা ব্যবস্থাপনা কাজে পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। ট্যালি ইআরপি/ অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার জানতে হবে।

বয়স: ৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন: ডিইডব্লিউর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা ও বোনাস ডিইডব্লিউর নিজস্ব বেতন/ মজুরি কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) দেওয়া হবে।

আরও পড়ুনঃ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত প্রাক্তন শিক্ষার্থীরা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি করপোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (অনলাইন ভেরিফায়েড কপি যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়নপত্র এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা–সংক্রান্ত সব সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৫।

 

Spread the love
Link Copied !!