বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস

ঠাকুরগাঁওয়ে বিএডিসির কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস। ধান, গম ও ভুট্টার উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র বিএডিসি ঠাকুরগাঁওয়ে ৩ বছর যাবত ও পরিবহন ঠিকাদার নিয়োগে সীমাহীন অনিয়ম ও দূর্নিতীর অভিযোগের যেন শেষ নেই।

কতৃপক্ষ টেন্ডার নীতিমালা বহির্ভূতভাবে মনগড়া নিয়ম তৈরী করে পছন্দের লোককে কাজ দেয়ার পন্থা অবলম্বন করলেও হচ্ছে না কোন সমাধান। জানা যায়, বিএডিসি (বীউ) শিবগঞ্জ, ঠাকুরগাঁও দপ্তরে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ ৬০টি রুটে পরিবহনের জন্য পরিবহন ঠিকাদার নিয়োগের নিমিত্ত প্রকল্প নীতিমালা অনুযায়ী ২০২৪-২৫ সালের জন্য ১৮ সেপ্টেম্বর ১১৮ নং স্বারকে উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া উম্মুক্ত দরপত্র আহবান করেন।

গত ১৮ সেপ্টেম্বর দরপত্র খোলার পর যানা যায় গত তিন বছর ধরেই আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে টেন্ডারের ৬০টি রুটের গোপন রেট জানিয়ে দেন। বিএডিসির তথ্য মতে,চলতি অর্থ বছরে কোটি টাকার টেন্ডারের ২৬টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে মাত্র ৪টি।

স্থানীয় ঠিকাদার আবু সিদ্দিক তোতা ও মাহবুবু আলম অভিযোগ করে বলেন, ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত টেন্ডারের গোপন রেট আগেই প্রকাশ করে দেন শিবগঞ্জ অধিক বিজ উৎপাদনকেন্দ্রের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া। তিনি আর.আর.বি ট্রেডার্স গাজীপুর প্রোপাইটার রাসেলকে বার বার গোপন তথ্য ফাঁস করে দেবার বিষয়ে ঢাকায় কৃষি মন্ত্রাণালয়ে অভিযোগ দিয়েছি। এরপর অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের অর্থ বছরে কেরিং ঠিকাদারী বাতিল করে দেয়। বিএডিসি কতৃপক্ষ নিজ পরিবহন দিয়ে ঠিকাদারী চালান।

আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে শিশুর মৃত্যুর অভিযোগ

নাম প্রকাশে অনিচ্ছুক টেন্ডার কমিটির একাধিক সদস্য বলেছেন, খুব সুকৌশলে ঢাকাস্থ প্রকল্প অফিস এবং উপ-পরিচালকের দপ্তর হতে ৬০টি রুটের পরিবহন ব্যায়ের গোপন তথ্য ম্যানেজ করে দরপত্র দাখিল করায় টেন্ডারের শর্তের সাথে হুবহু মিলে গেছে। যাতে করে টেন্ডার কমিটি আশ্চর্য বনে গেছেন। বিষয়টি প্রশ্নপত্র ফাসের ঘটনার সাথে মিলে গেলেও এক্ষেত্রে অপরাধী ধরাছোযার বাইরে থেকে যাচ্ছে।

সেই সাথে আরো যানা যায়, শিবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রের অনেক গোপনীয় কাগজপত্রও ফাঁস হয়ে যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে। এ ব্যাপারে শিবগঞ্জ বীজ উৎপাদন উপ-পরিচালক তাজুল ইসলাম ভূইয়া জানান,অফিসের কম্পিউটার থেকে গোপন তথ্য ফাঁস হয়ে থাকলে আমাদের কি করার আছে বলে, বিষয়টি এড়িয়ে যান।

Spread the love
Link Copied !!