বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ঠাকুরগাঁওয়ে নার্সের ভুলে শিশুর মৃত্যুর অভিযোগ। ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে তিনদিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাভির ইনজেকশন হাতের শিরায় পুশ করার কারণে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা৷
শিশুটির বাবা সাব্বির হোসেন ঠাকুরগাঁও পৌরশহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।
শিশুটির বাবা সাব্বির হোসেন বলেন, ১৫ তারিখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে হাসপাতালে ভর্তি করি ৷ সোমবার বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে পড়ে। নার্সদের ডেকে আনলে চিকিৎসক সানিকোর্ড (Sanicord)নামে একটি ওষুধ নিয়ে আসতে বলেন। ওষুধটি আনলে একজন নার্স সেই ওষুধ সিরিঞ্জে করে বাচ্চার হাতের ক্যানলাতে পুশ করেন৷ এতে কিছুক্ষণের মধ্যেই আমার সন্তানটি মারা যায়। আমরা এর বিচার চাই৷
আরও পড়ুনঃ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করছে র্যাব
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, খবর পেয়ে শিশু ওয়ার্ডে যাই৷ তিনদিন বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো৷
আপনার মতামত লিখুন :