বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জোড়া গোলে রোনাল্ডোর রেকর্ড


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ১:০২ অপরাহ্ণ
জোড়া গোলে রোনাল্ডোর রেকর্ড

জোড়া গোলে রোনাল্ডোর রেকর্ড উয়েফা নেশন্স লিগের ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট করে পর্তুগালের জয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এ ম্যাচে কেবল জোড়া গোলই করেননি সিআর সেভেন। গড়েছেন নতুন রেকর্ডও।

ম্যাচের ৫৯ মিনিটে লেয়ায়ের গোলে গোলখরা কাটে পর্তুগালের। এরপর ৭২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৮৭ মিনিটে জোড়া গোল আদায় করে নেন রোনাল্ডো। মাঝে নেটোকে দিয়ে এক গোল করান রোনাল্ডো।

৩৯ বছর বয়সী তারকার দুর্দান্ত নৈপুণ্যের দিনে পর্তুগাল জিতেছে ৫-১ গোলের বড় ব্যবধানে। এমন দিনে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার হয়েছেন রোনাল্ডো। পেছনে পড়ে গেছেন স্পেনের সের্হিও রামোস।

আরও পড়ুন: ৭ ওভারেই ৯ উইকেট নেই পাকিস্তানের

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ, সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে ৯১০-এ। দুটোই তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এযাবতকালের সর্বোচ্চ।

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছি, সে দিক থেকে প্রথমার্ধ খুব বাজে ছিল। আমরা মনোযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধ ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা। আমরা মানসিকতা বদলে নিয়ে খেলায় মনোযোগ বাড়িয়েছে, পারস্পরিক সহায়তা বাড়িয়েছি। পোল্যান্ডকে খেলতেই দেইনি।’

Spread the love
Link Copied !!