বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তাঁরা প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ নানা বিষয়ে কথা বলেন।

আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় সৈয়দ আহমেদ তাঁর দুই সহকর্মীকে নিয়ে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। এ সময় হাইকমিশনার সৈয়দ আহমেদের স্ত্রীও তাঁদের সঙ্গে ছিলেন।

আর বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পরে এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত সাংবাদিকদের জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন। সাক্ষাতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, জিয়াউর রহমানের সময় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, পরবর্তী সময়ে বিএনপি সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, বিগত সরকার ও বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা হয়। তাঁরা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

জাহিদ হোসেন বলেন, পাকিস্তানের হাইকমিশনার খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনিও (খালেদা জিয়া) তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন : মামলা থেকে নাম কাটার কথা বলে ‘ঘুষ লেনদেন’, র‍্যাব সদস্যসহ আটক ৩

Spread the love
Link Copied !!