বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
একটি হত্যা মামলার বাদী পক্ষকে ফাঁসাতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃষক মো. বোরহান উদ্দিনকে।
চাঞ্চল্যকর এই হত্যা ও মূল পরিকল্পনায় জড়িত জাকির হোসেন ওরফে অজুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৩১ মার্চ) সকালে ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার মধ্য রসুলপুর এলাকা থেকে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার জাকির হোসেন (২৮) কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়নের নাগেগ্রাম পূর্বপাড়া এলাকার ছকবুল হোসেনের ছেলে। তিনি বিচারাধীন একটি হত্যা মামলার প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জাকির হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব জানায়, গত ২৬ মার্চ বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের নাগেগ্রামের কৃষক মো. বোরহান। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন দুপুরে নাগেরগ্রাম দত্তের বাড়ির কাছে একটি বিল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২৮ মার্চ নিহত বোরহানের মা মোছা. পারভিন আক্তার বাদী হয়ে কটিয়াদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপরই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যার সঙ্গে জড়িতদের ধরতে থানা পুলিশের পাশাপাশি মাঠে নামে র্যাব।
আরও পড়ুনঃ ফেনীতে সড়কে কাজের অনিয়মে, বাধা দেওয়ায় এলজিইডি কর্মকর্তাকে মারধর
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, ছায়া তদন্তকালে নিহত রোরহানের দূর সম্পর্কের চাচা মো. জাকির হোসেন এ হত্যাকাণ্ডে জড়িত বলে নিশ্চিত হয় র্যাব। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে রোববার ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার মধ্য রসুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, আসামি জাকির হোসেন একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে এরশাদ হত্যা মামলার প্রধান আসামি। এ মামলায় তিনি জেলহাজতে ছিলেন। জামিনে বের হয়ে মামলাটি আপোস করার জন্য বারবার বাদী নিজাম উদ্দিনকে চাপ দেন। কিন্তু নিজাম উদ্দিন আপোসে রাজি হননি। তাই নিজাম উদ্দিনকে মিথ্যা মামলায় জড়ানোর পরিকল্পনা করেন জাকির হোসেন।
মো. বোররহারের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আসামি জাকির হোসেন ওরফে অজুর আত্মীয় স্বজনদের বিরোধ ছিল। তাই জাকির হোসেনসহ অন্যান্য ৫/৬ জন মিলে মো. রোরহানকে হত্যা করে নিজাম উদ্দিনের ওপর দায় চাপানোর পরিকল্পনা করে। গত ২৬ মার্চ মো. বোরহানকে কৌশলে ডেকে নেন জাকির হোসেন। এরপর অন্য ৪/৫ জন মিলে হত্যা করে তার মরদেহ বিলে ফেলে রাখে। গ্রেফতার হওয়া মো. জাকির হোসেনকে কটিয়াদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :