ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
আমেরিকার চেয়ে ভারত ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেটে চার দিনব্যাপী বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ সংলাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. একে আবদুল মোমেন বলেন, ‘ভারত প্রতিদিন ৫ হাজার থেকে ৯ হাজার ভিসা দিচ্ছে। আমাদের হাজার হাজার লোক অ্যাপ্লাই করছে। কিন্তু তাদের এত জনবল নেই। আর আমেরিকার বছরখানেক লাগে শুধু অ্যাপয়েনমেন্ট নিতে, সে হিসাবে ভারত অনেক সুবিধা দিচ্ছে। ভারত ভিসা ফ্যাসিলিটি আরও বাড়াতে চায়। আমি অদূর ভবিষ্যতে ভারত-বাংলাদেশ ভিসামুক্ত সম্পর্ক চাই।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তিস্তার পানি বণ্টনের বিষয়ে নীতিগতভাবে বাংলাদেশ ও ভারত এক হয়েছে। কোনো একটা কারণে এটি আটকে আছে, সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে।’
আরও পুড়ুনঃসুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ড. ইউনূসকে তলব: দুদক সচিব
তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক অনুসরণ করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনে কাজ করছে।’
আপনার মতামত লিখুন :