বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
শিক্ষার্থীদের উপর প্রভাব খাটিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করে নিজেদের আধিপত্য বিস্তার করা ছাত্রলীগের মূল উদ্দেশ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।
সোমবার ১১ মার্চ বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মাঠে কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মেধাবী ও প্রতিভাবানদের যোগ্য নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাওয়াই ছাত্রলীগের মূল উদ্দেশ্য।তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিশ্ববিদ্যালয় কলেজ গুলোতে যোগ্য নেতৃত্ব গড়ার চেয়ে বোমা বিস্ফারণ ঘটাতেই বেশি ব্যস্ত থাকত। মেধাবী শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডাররাই হতেন বিসিএস ক্যাডার। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি শিক্ষাঙ্গনের মেধাবীরা মেধা বিকাশের সুযোগ পাচ্ছে।
আরও পড়ুন ; যারা ৭ মার্চ মানে না তাদের নিয়ে সন্দেহ আছে
ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগের কমিটিতে প্রতিভাবান মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাঙ্গনের নীতি বহির্ভূত বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত কারোর ঠাঁই ছাত্রলীগে হবে না। যোগ্য নেতৃত্বের যোগ্য সংগঠন এই ছাত্রলীগ। আর যোগ্য নেতৃত্ব তৈরি করাই এই সংগঠনের মূল লক্ষ।এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বারী, সাংগঠনিক সম্পাদক আতিকা বিনতে হোসাইন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান পিয়াস, মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক খালিদ উর রহমান বাদল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান নয়ন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মোঃ ইমতিয়াজ হোসেন রাব্বীসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :