ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
আগামী বছর উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র আশা রাশিয়ার রাষ্ট্রদূতের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন আগামী বছর উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র।
বুধবার (০৯ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, আগামী বছর (২০২৫ সাল) বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রফতানি এবং রূপপুর প্লান্টের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকের বিরুদ্ধে মামলা
প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহকারী হিসেবে দেশটির ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর প্রকল্পে অর্থ প্রদানের সমস্যা সমাধান করবে। বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।
এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি।
আপনার মতামত লিখুন :