ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে। আজ রোববার (১১ই ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্য রাতে রওনা হয়ে অংশ নিয়েছেন ফজর নামাজে। আজকের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা।
ইতোমধ্যে ১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে আশেপাশের সড়ক, মহাসড়ক ,ফুটপাতে এবং বাসাবাড়ির ছাঁদে অবস্থান নিয়েছেন সাধারণ মানুষ।
সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ কান্দলভির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। উর্দু সেই মোনাজাত বাংলায় তরজমা করবেন বাংলাদেশ তাবলিগের মুরুব্বি মাওলানা মনির বিন ইউসুফ।
আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মোনাজাতে মুসল্লিদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা শুরু
দ্বিতীয় পর্বের এই ধর্মীয় সম্মেলনে ৫৪টি দেশের ৬ হাজারের বেশি বিদেশি মেহমান তাবলিগের জন্য সময় দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :