ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি প্রায় ৪৩ কোটি ডলার: বিজিএমইএ
বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে থাইল্যান্ডকে অনুরোধ
ফ্যাসিস্ট অনুসারীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ
মাওলানা লুৎফর রহমান (৮৮) আর নেই। আজ (৩রা মার্চ) রোববার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
মাওলানা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার এই তথ্য জানান।
আবু সালমান মোহাম্মদ আম্মার বলেন, তাঁর বাবা সেদিন সকালে মাথা ঘুরে পড়ে যান। বাড়ির লোকজন দ্রুত তাঁকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ বিয়ের আগেই মা হতে চান ভারতীয় অভিনেত্রী
মাওলানা লুৎফর রহমানের ছেলে বলেন, মাথায় বড় ধরনের অপারেশনসহ মাওলানা লুৎফর রহমানকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। প্রায় ১৮ দিন পর আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি বলেন, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তাঁর বাবা।
তাঁর পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে। প্রখ্যাত এ আলেমে দ্বীন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে তাঁর বেশ পরিচিতি রয়েছে।
আপনার মতামত লিখুন :