বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সেভিয়ার হৃদয় ভেঙে ৮ পয়েন্ট এগিয়ে রিয়াল


মোঃ ফাতিন শাবেদ
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১:৪১ অপরাহ্ণ
সেভিয়ার হৃদয় ভেঙে ৮ পয়েন্ট এগিয়ে রিয়াল

রিয়ালের জয়সূচক গোলটি করার পর মদরিচকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস

বয়স হয়ে গেছে ৩৮ বছর। এই বয়সেও যে তিনি দলের জন্য কতটা প্রয়োজনীয়, গতকাল রাতে সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে সেটাই যেন দেখালেন লুকা মদরিচ। নিজেদের মাঠে ৮১ মিনিটে ক্রোয়েশিয়ান এই প্লেমেকারের দুর্দান্ত এক গোলেই সেভিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল।

এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট হয়েছে ২৬ ম্যাচে ৬৫। গত পরশু হেতাফেকে উড়িয়ে দিয়ে জিরোনাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে কার্লো আনচেলত্তির দল। ২৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৭। ১ ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে জিরোনা। আজ রাতে নিজেদের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে এ রাউন্ডের ম্যাচটি খেলবে তারা।

রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তিকে কাল শুরুর একাদশ সাজাতে একটু ঝামেলাই পোহাতে হয়েছে। দুর্দান্ত ছন্দে থাকা জুড বেলিংহাম ও হোসেলু চোটের কারণে ছিলেন না। এদুয়ার্দো কামাভিঙ্গা ও দানি কারবাহাল খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে।

শুরুর একাদশের প্রায় নিয়মিত এই চার মুখকে মাঠে নামতে হওয়ার প্রভাবটা রিয়ালের খেলায় ছিল স্পষ্ট। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে থাকা রিয়াল পিছিয়ে যেতে পারত ম্যাচের শুরুর দিকেই। কিন্তু সেভিয়ার মরোক্কান ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি সহজ সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন।

রিয়াল ম্যাচে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে ৬টি শট লক্ষ্যে রাখতে পেরেছে তারা। এরই একটিতে ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে মদরিচের বজ্রপাতের মতো এক শটে এগিয়ে যায় রিয়াল। ৭৫ মিনিটে নাচোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মদরিচ। সেভিয়ার খেলোয়াড়েরা অবশ্য এ গোলটিতে অফসাইডের দাবি তুলেছিল। কিন্তু রেফারি তাদের সেই আবেদনে পাত্তা দেননি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে রিয়ালকে এগিয়ে দেওয়া গোলটি করেন মদরিচ

১০ মিনিট পর রিয়ালের ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু লুকাস ভাসকেজের শট জালে জড়ালেও ভিএআর গোল বাতিল করে। এ সময় রিয়ালের কোচ আনচেলত্তিকে দুয়োও দেয় সেভিয়ার সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য দুয়ো নিয়ে কিছু বলেননি আনচেলত্তি। শুধু বলেছেন, ‘জয় আমাদের প্রাপ্যই ছিল।’ আর মদরিচ বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি যে কখনোই হাল ছাড়িনি। এটাই রিয়াল মাদ্রিদের ডিএনএ।’

সেভিয়ার বিপক্ষে পাওয়া এই জয়ে লা লিগায় টানা ২০ ম্যাচে অপরাজিত থাকল রিয়াল। লা লিগায় সর্বশেষ তারা ম্যাচ হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে। নগর প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের মাঠে সেই হারটি ছিল ৩-১ গোলে।

Spread the love
Link Copied !!