বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চুড়ামনকাটিতে যুবক চয়ন দাস খুন


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ
চুড়ামনকাটিতে যুবক চয়ন দাস খুন

যশোরে নামযজ্ঞ শুনে ফেরার পথে চয়ন দাস (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্বাধীন দাস (১৮) ও দীপ্ত দাস নামে অপর দুই যুবককে ছুরিকাঘাত করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে যশোরের চুড়ামনকাটির ধানতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের চয়নের মৃতদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আহত স্বাধীন ও দীপ্ত যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে।

নিহত চয়ন দাস সদর উপজেলার কাঠিদাস পাড়ার নয়ন দাসের ছেলে। আহত স্বাধীন দাস কাঠিদাস পাড়ার সাধন দাসের ছেলে। দীপ্ত দাস একই এলাকার নিরঞ্জন দাসের ছেলে।

ছুরিকাঘাতে আহত স্বাধীন দাসের মা সুমি দাস অভিযোগ করে জানায়, গত দুইদিন ধরে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠান চলছিলো। ছেলে নামযজ্ঞ অনুষ্ঠান দেখতে যায়। নামযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে ভোগের সময় চুড়ামনকাঠির ধানতলা এলাকার অনিক ও বিশালের সাথে কথা কাটাকাটি হয় চয়ন, স্বাধীন ও দীপ্তের। শনিবার রাত ১টার দিকে সিএনজি যোগে ছেলেরা মল্লিকপুর থেকে বাড়ি ফিরছিলো। এ সময় অনিক ও বিশালসহ ১০-১২ জন এসে সিএনজি থামিয়ে স্বাধীন ও দীপ্তকে ছুরিকাঘাত করে। চয়নকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয়রা আহত এবং নিহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুনঃ যশোর মেডিকেলের ৩৫ কর্মচারীর নিয়োগ জটিলতায় বেতন বন্ধ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে হত্যা কিনা বলা যাবে।

কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন পলাশ বিশ্বাস বলেন, আমি শুনেছি হত্যাকাণ্ডের কথা। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

কোতয়ালি থানার এসআই অমিত জানান, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সন্দেহভাজন ৪ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Spread the love
Link Copied !!