ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
এবার মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি হাওয়া ।সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি হাফিজা বেগম (৩৮) উধাও হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুই মাস আগে উপজেলার রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা (২৫) ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশাকে (১৮)। দুই জনের দাম্পত্য জীবনও ভালোই চলছিলো। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে আপন মেয়ের জামাই সুলতান খার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান শাশুড়ি হাফিজা।
আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে নিষিদ্ধ করে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ
হাফিজার স্বামী আলমের মেয়ে আশা ছাড়াও ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে। হাফিজার স্বামী আলম শেখ বলেন, ‘মেয়ের জামাইয়ের সঙ্গে যে কাজ হাফিজা করেছে এটা আমি মেনে নিতে পারছি না। হাফিজার জন্য মেয়ের সংসার ভেঙে গেলো। ওর বিচার আল্লাহ করবে।’
উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি লোক মুখে শুনেছি।’
[…] […]