বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সাজেক পর্যটনকেন্দ্র: পর্যটক না থাকায় ক্ষতি অর্ধশত কোটি টাকা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
সাজেক পর্যটনকেন্দ্র: পর্যটক না থাকায় ক্ষতি অর্ধশত কোটি টাকা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক দীর্ঘদিন ধরে এক প্রকার অচল হয়ে রয়েছে। সড়ক অবরোধ, পর্যটক প্রবেশে প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন বিধিনিষেধের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এখানকার অধিকাংশ হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখতে হচ্ছে। এতে করে পর্যটন খাতের ওপর নির্ভরশীল শত শত শ্রমিক, পরিবহন চালক এবং ক্ষুদ্র উদ্যোক্তা মারাত্মক কর্মহীন হয়ে পড়েছেন।

স্থানীয় ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, সাজেকে বর্তমানে প্রায় ১৩৫টি রিসোর্ট রয়েছে যেখানে প্রায় তিন হাজার পর্যটকের আবাসন সুবিধা রয়েছে। স্বাভাবিক সময়ে পর্যটকদের থাকা, খাওয়া ও যাতায়াত বাবদ দৈনিক প্রায় দেড় কোটি টাকা এবং অন্যান্য ব্যবসা মিলিয়ে প্রায় দুই কোটি টাকার অর্থনৈতিক লেনদেন হতো। কিন্তু পর্যটন মৌসুমের শুরুতেই এমন অচলাবস্থা তৈরি হওয়ায় গত এক মাসে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার অর্থনৈতিক লেনদেন থেকে বঞ্চিত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আয় বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন রিসোর্ট মালিক ও কর্মচারীরা। অনেক উদ্যোক্তা তাঁদের কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারছেন না এবং ব্যাংকঋণের মাসিক কিস্তিও বকেয়া পড়ে গেছে। এর বাইরেও রিসোর্টের বিদ্যুৎ ও পানির বিল এবং রক্ষণাবেক্ষণের খরচ মেটাতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। রিসোর্ট ও পরিবহন খাতের পাশাপাশি খাবারের দোকান, হস্তশিল্প এবং কৃষিপণ্য বিক্রেতারাও তাদের প্রধান আয়ের উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

অন্যদিকে, বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। তবে সাজেক রিসোর্ট মালিক সমিতি ও ব্যবসায়ীরা দ্রুত এই সংকটের শান্তিপূর্ণ সমাধান কামনা করেছেন। অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

Spread the love
Link Copied !!