বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

বার্ধক্য রোধ এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজতে গিয়ে সম্প্রতি চমকপ্রদ তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করা হলে তাদের আয়ু ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পূর্ণবয়স্ক অবস্থায় এই অস্ত্রোপচার করা হলে ইঁদুরের আয়ু প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল যে দীর্ঘায়ু নিশ্চিত করতে হলে এমন অস্ত্রোপচার কেবল জীবনের শুরুর দিকে অর্থাৎ বয়ঃসন্ধির আগেই করতে হবে। তবে সাম্প্রতিক এই গবেষণা প্রমাণ করেছে যে অপেক্ষাকৃত বেশি বয়সেও এই প্রক্রিয়া কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্সের প্রকাশিত তথ্য অনুযায়ী গবেষণাটি বর্তমানে প্রিপ্রিন্ট পর্যায়ে রয়েছে এবং এখনো পিয়ার রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি। গবেষকদের মতে এই ফলাফল বার্ধক্য প্রক্রিয়ায় অণ্ডকোষের ভূমিকা নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে এই প্রক্রিয়ার নেপথ্যে ঠিক কী ধরনের জৈবিক কারণ কাজ করছে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিজ্ঞানীরা মনে করছেন এর পেছনের সুনির্দিষ্ট কার্যপক্রিয়া উদঘাটন করা সম্ভব হলে ভবিষ্যতে কোনো অঙ্গ অপসারণ ছাড়াই দীর্ঘায়ু লাভের বিশেষ চিকিৎসাপদ্ধতি উদ্ভাবন করা যেতে পারে।

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সাধারণত নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বেঁচে থাকেন এবং বয়সজনিত বিভিন্ন রোগের ঝুঁকিও পুরুষদের মধ্যে বেশি থাকে। গবেষকদের মতে নারী ও পুরুষের এই আয়ুষ্কালের পার্থক্যের পেছনে পুরুষদের অণ্ডকোষের কিছুটা ভূমিকা থাকতে পারে। অতীতে বিভিন্ন সময়ে পরিচালিত গবেষণায় খোজাকরণ করা ব্যক্তিদের আয়ু বাড়ার তথ্য পাওয়া গিয়েছিল। সর্বশেষ গবেষণায় জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা ভিন্ন বয়সের পুরুষ ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে দেখেন যে ২৪০ দিন বয়সে বা পূর্ণবয়স্ক অবস্থায় অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরগুলোর আয়ু সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

গবেষণার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বয়স্ক ইঁদুরগুলোর অণ্ডকোষ অপসারণের পর প্রায় সঙ্গে সঙ্গেই ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ধরে ওই ইঁদুরগুলোর একটিও মারা যায়নি, অথচ স্বাভাবিক নিয়মে এই বয়সের ইঁদুরগুলোর মৃত্যুর হার বেশি হয়ে থাকে। তবে পূর্ণবয়স্ক অবস্থায় এই অস্ত্রোপচারের ফলে আয়ু বাড়ার সুনির্দিষ্ট কারণ এখনো রহস্যাবৃত রয়েছে। গবেষকরা এখন মৃত ইঁদুরগুলোর দেহ ব্যবচ্ছেদ করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের পরিকল্পনা করছেন এবং অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান আয়ুষ্কালে প্রভাব ফেলে কি না তা খতিয়ে দেখছেন।

Spread the love
Link Copied !!