বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
এনবিআরের ঢালাও ব্যাংক হিসাব জব্দে ব্যবসায়ী মহলে উৎকন্ঠা

তৈরি পোশাকশিল্প খাতে চলমান অস্থিরতার পেছনে উসকানিদাতা সন্দেহে দেশের দুই শতাধিক ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ও তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল পৃথকভাবে এই তালিকা প্রস্তুত করেছে। তবে এই তালিকায় অনেক শীর্ষস্থানীয় ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় পুরো ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

তালিকায় এমন বেশ কিছু নাম রয়েছে যাঁদের সঙ্গে রাজনৈতিক দলের দূরতম কোনো সংশ্লিষ্টতা নেই। উদাহরণস্বরূপ শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং তাঁর মায়ের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যাঁদের পারিবারিক ঐতিহ্য ও ব্যবসায়িক সুনাম দীর্ঘদিনের। অতীতে ভিন্ন কারও সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব থাকার কারণে বর্তমান প্রেক্ষাপটে তাঁদের নামও এই তালিকায় চলে এসেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

এ ধরনের ঢালাও পদক্ষেপের ফলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর প্রতিনিধিরা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক ফজলুল হক জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া নিরপরাধ ও প্রকৃত ব্যবসায়ীদের এভাবে হয়রানি করা হলে তা শিল্প খাতের জন্য নেতিবাচক বার্তা বয়ে আনবে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খানও একই সুরে কথা বলেছেন। তিনি মনে করেন, যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে যথাযথ তদন্ত করা অত্যন্ত জরুরি ছিল। নিরপরাধ উদ্যোক্তারা এই পরিস্থিতির শিকার হলে সার্বিক ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বৈদেশিক বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। উদ্ভূত পরিস্থিতি নিরসনে ব্যবসায়ী নেতারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগের উদ্যোগ নিচ্ছেন।

Spread the love
Link Copied !!