বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
নিজস্ব এআই অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন

দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ প্রযুক্তির সুফল সর্বস্তরে পৌঁছে দিতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন সরকারের তথ্যপ্রযুক্তি খাতের নীতিনির্ধারকরা। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এআই প্রযুক্তির সুফল যেন কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষের সন্তানরাও যেন এর সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যেই কাজ চলছে।

সার্বভৌম এআই কাঠামোর রূপরেখা তুলে ধরে উপদেষ্টা জানান, প্রসেসিং চিপের মতো কিছু প্রযুক্তি বিদেশ থেকে আমদানি করতে হলেও সার্ভার ও কম্পিউটিং অবকাঠামো দেশের ভেতরেই স্থাপন করা হবে। এই উদ্দেশ্যে কালিয়াকৈর হাইটেক পার্কের জাতীয় ডেটা সেন্টারে পর্যাপ্ত জায়গা বরাদ্দ করা হয়েছে এবং সারা দেশে কয়েকটি নোড ও সিআরএস স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বাড়াতে বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্নয়নের কাজ চলছে। এ কার্যক্রমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করে একটি শক্তিশালী গবেষণা ও উন্নয়নের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে তিনি আরও জানান, সেবা শুধু অনলাইনে নিয়ে আসাই যথেষ্ট নয়, বরং নাগরিকের ভোগান্তি কমাতে সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করাটাই আসল উদ্দেশ্য। বর্তমানে নাগরিকদের মৌলিক তথ্যের সমন্বয়ে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে, যা সরকারি দপ্তরগুলোর কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেবে। এছাড়া সাইবার নিরাপত্তা জোরদার করতে এবং তথ্য ফাঁসের ঘটনা রোধ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নাধীন রয়েছে। মোবাইল উৎপাদন ও টেলিযোগাযোগ খাতের সংস্কারের মাধ্যমে দেশীয় শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে।

Spread the love
Link Copied !!