বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
দলীয় এমপির বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিএনপি নেতার

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্থানীয় এই বিএনপি নেতার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। মহাদেবপুর ও বদলগাছী এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসনের রাজনীতিতে দলের ভেতরকার এই বিরোধ এখন প্রকাশ্যে চলে এসেছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক প্রস্তুতি সভায় তিনি এসব অভিযোগ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় রবিউল আলম বুলেট দাবি করেন, মহাদেবপুরে দলের নাম ব্যবহার করে আলাদা সাইনবোর্ড দিয়ে সমান্তরাল কার্যালয় চালানো হচ্ছে। নির্ধারিত কর্মসূচির পরপরই ওই অননুমোদিত সাইনবোর্ড নামিয়ে ফেলা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে তারা এতদিন নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করে আসলেও স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ের কারণে এতদিন মুখ খোলেননি বলে জানান তিনি। ইউনিয়ন পর্যায়ে চিঠি দিয়ে চাঁদা তোলার অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এগুলোর সুনির্দিষ্ট প্রমাণ জনগণের সামনে তুলে ধরা হবে।

বক্তব্যে গত আট থেকে নয় মাসের আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন মহাদেবপুর উপজেলা বিএনপির এই শীর্ষ নেতা। নির্দিষ্ট ব্যাংক ড্রাফটের নম্বরসহ যাবতীয় হিসাব দলের শীর্ষ নেতৃত্বের কাছে পেশ করার ঘোষণা দিয়ে তিনি জানান, এসব অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। ক্ষমতা ও প্রশাসনিক বলয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি হতে পারে না। বিগত সময়ের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে খাদ্যগুদামসহ বিভিন্ন খাতের বরাদ্দে অনিয়মের অভিযোগ আনেন।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল জানিয়েছেন, রাজনীতিতে প্রতিপক্ষ বা সহকর্মীদের এমন মন্তব্য স্বাভাবিক একটি বিষয়। বর্তমানে দেশ ও গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়ায় যে কেউ যেকোনো বিষয়ে মতামত প্রকাশ করতে পারে বলে তিনি মন্তব্য করেন। যাঁদের কাছে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা তথ্য রয়েছে, তাঁদের তা জাতির সামনে নিয়ে আসার আহ্বান জানান এই সংসদ সদস্য। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সংবাদকর্মীদের বিষয়টি স্বাধীনভাবে অনুসন্ধান করার অনুরোধ জানিয়েছেন।

Spread the love
Link Copied !!