বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া

বাংলাদেশের অর্থনৈতিক বাজারে নতুন করে বিনিয়োগ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় তিন শিল্পগোষ্ঠী হুন্দাই, হানওয়া এবং স্যামসাং। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরকালে দেশটির বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দুই দেশের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এই বৈঠকে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দল দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, ব্যবসা সহজীকরণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে কাজ করবে।

দক্ষিণ কোরিয়ার রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে ঐতিহ্যবাহী তৈরি পোশাক খাতের গণ্ডি পেরিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক খাতে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। এ ছাড়া জ্বালানি নিরাপত্তা, ওষুধশিল্প, চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং অবকাঠামো উন্নয়ন খাতে দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা বৈঠকে তুলে ধরা হয়। মূলধন প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করা, ইলেকট্রনিকস শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ২৬ শতাংশ থেকে কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। অগ্রাধিকারভিত্তিক বড় প্রকল্প বাস্তবায়নে সরকার থেকে সরকার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেল ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সফরের অংশ হিসেবে হুন্দাই গ্লোভিস, হানওয়া ওশান ও স্যামসাং ইলেকট্রনিকসের শীর্ষ নির্বাহীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধিদল। হুন্দাই গ্লোভিসের সঙ্গে লজিস্টিকস হাব, বন্দর ব্যবস্থাপনা ও মোটরগাড়িশিল্পের সরবরাহব্যবস্থায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাজ করার আগ্রহ দেখায়। অন্যদিকে হানওয়া ওশানের সঙ্গে জাহাজ নির্মাণ, মেরামত এবং ভাসমান এলএনজি টার্মিনাল প্রকল্প নিয়ে আলোচনা হয়, যেখানে তারা প্রথমে জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরুর প্রস্তাব দিয়েছে। এছাড়া স্যামসাং ইলেকট্রনিকসের সঙ্গে ডিজিটাল যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দক্ষ জনশক্তি তৈরিতে সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Spread the love
Link Copied !!