বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
সংসদীয় কমিটির বৈঠক: বিমানের টিকিটের দাম ও ফ্লাইট বিলম্ব নিয়ে প্রশ্ন

জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত কমিটির একটি বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটের বেশি দাম, অনলাইনে টিকিট না পেয়েও ফ্লাইট ফাঁকা থাকা এবং ফ্লাইট বিলম্বের মতো নানা বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বৈঠকে বিমান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং বিভিন্ন নিরীক্ষা প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের টিকিটের অস্বাভাবিক দাম নিয়ে প্রশ্ন তোলেন কমিটির সদস্যরা এবং এ বিষয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা আছে কি না তা জানতে চান। জবাবে জানানো হয় যে আন্তর্জাতিক গন্তব্যের ভাড়া নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই এবং এয়ারলাইনসগুলো নিজেরাই এই ভাড়া নির্ধারণ করে থাকে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতে ভাড়ার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের জোরালো পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠকে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এর আগে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটে ত্রুটি দেখা দেওয়ায় দীর্ঘ সময় বিলম্ব হয়েছিল। অতীতেও এই ধরনের কারিগরি সমস্যা কেন বারবার উদ্ভূত হয়েছে, সে বিষয়ে বিমান কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করে কমিটি। জবাবে বিমানের পক্ষ থেকে জানানো হয় যে ভিভিআইপি ভ্রমণের ক্ষেত্রে সবসময় বহরের সবচেয়ে আধুনিক উড়োজাহাজ বরাদ্দ দেওয়া হয় এবং যাত্রার আগের নির্দিষ্ট সময় পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তা সত্ত্বেও উড়োজাহাজ ও যন্ত্রপাতি ক্রয়ে কোনো অনিয়ম বা অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়।

বিমানবন্দরের বিভিন্ন সেবা এবং ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও বৈঠকে কঠোর সমালোচনা করেন সংসদ সদস্যরা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সার্বিক পরিবেশ ও লিফটের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। এ ছাড়া সাধারণ যাত্রীদের অভিযোগের প্রসঙ্গ টেনে এক সদস্য জানান যে অনলাইনে খোঁজ নিয়ে টিকিট পাওয়া না গেলেও অনেক সময় উড়োজাহাজে ওঠার পর বেশ কিছু আসন ফাঁকা দেখা যায়। পাশাপাশি ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে চার্টার্ড কার্গো ফ্লাইট পরিচালনা এবং রাজস্ব আদায়ে ৭৩৬ কোটি টাকার বড় ধরনের অডিট আপত্তি নিয়ে বিস্তারিত জবাব চেয়েছে কমিটি। অডিট আপত্তির বিপরীতে প্রমাণসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা জমা দেওয়ার পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তার হিসাবও তলব করা হয়েছে।

ফ্লাইট বিলম্বের স্থায়ী কারণ হিসেবে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে বেশ কিছু কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পর্যাপ্ত চেক-ইন কাউন্টারের অভাব, বোর্ডিং গেটের সংকট, ব্যাগেজ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং স্থায়ী ইউএলডি ইয়ার্ড না থাকাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। একসঙ্গে একাধিক ফ্লাইট পরিচালনা করতে গিয়ে কাউন্টার বন্ধ রাখা বা গেট বরাদ্দে বিলম্বের ফলে উড্ডয়নের সময়সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া ডিপারচার ও আগমনী ব্যাগেজ এলাকায় জায়গার সংকটের কারণে যাত্রীদের লাগেজ পেতে অতিরিক্ত সময় লাগে। বৈঠকে গত ১০ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয়, যেখানে দেখা যায় ২০১৭-১৮ এবং ২০১৯-২০ অর্থবছর লোকসান হলেও বাকি বছরগুলোতে বিমান লাভজনক অবস্থায় ছিল এবং সর্বশেষ অর্থবছরে রেকর্ড মুনাফা অর্জিত হয়েছে। কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির অন্যান্য সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।

Spread the love
Link Copied !!