বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনা জয়

আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ আর্চার দল। ইরাকের সুলায়মানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ বিশ্ব র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে এই ঐতিহাসিক সাফল্য এসেছে। প্রতিযোগিতার কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেন বাংলাদেশি মেয়েরা।

স্বর্ণপদক নির্ধারণী ফাইনালে বাংলাদেশ দল মুখোমুখি হয় শক্তিশালী কাজাখস্তানের। শুরু থেকেই দারুণ ছন্দে থাকা বাংলাদেশি আর্চাররা শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন। বন্যা আক্তার, কুলছুম আক্তার মনি এবং শ্রীপর্না বিশ্বাসকে নিয়ে গড়া এই দল পুরো ম্যাচজুড়ে নিজেদের সের খেলাটাই উপহার দিয়েছেন।

রোমাঞ্চকর এই ফাইনালে চারটি এন্ডেই অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখেছিল বাংলাদেশ। প্রথম দুই এন্ডে ৫৭ করে পয়েন্ট অর্জনের পর তৃতীয় ও চতুর্থ এন্ডে তারা সংগ্রহ করে ৫৮ করে পয়েন্ট। সব মিলিয়ে দুই দলের তীব্র লড়াইয়ের পর ২৩১-২২০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

শুরু থেকে শেষ পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে এই বিশাল জয় তুলে নেন লাল-সবুজের প্রতিনিধিরা। দেশের আর্চারির অগ্রযাত্রায় নারী দলের এই আন্তর্জাতিক সাফল্য এক অবিস্মরণীয় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এমন গৌরবোজ্জ্বল অর্জনে বিজয়ী আর্চার ও সংশ্লিষ্ট কোচিং স্টাফদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।

Spread the love
Link Copied !!