বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনই ইসির সক্ষমতার পরীক্ষা: ১১ দলীয় ঐক্য

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন আয়োজনের মধ্য দিয়েই বর্তমান নির্বাচন কমিশনের প্রকৃত সক্ষমতা প্রমাণিত হবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন জোটের শীর্ষ নেতারা। এই উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কমিশন কতটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, এর আগেও তারা নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগপত্র জমা দিয়েছিলেন। সে সময় কিছু ছোটখাটো বিষয়ে পদক্ষেপ নেওয়া হলেও অনেক বড় ও গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে আসন্ন ভোট নিয়ে কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনের যে আশ্বাস দিয়েছে, তা মাঠপর্যায়ে কতটা বাস্তবায়িত হয় তা পর্যবেক্ষণের অপেক্ষায় রয়েছে জোটটি।

আসন্ন ভোটের পরিবেশ নিয়ে গভীর সংশয় প্রকাশ করে এই রাজনৈতিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দেওয়া আশ্বাসের সাথে যদি বাস্তব মাঠের চিত্রের মিল না থাকে, তবে তা কেবল আইওয়াশ বা লোক দেখানো ছাড়া আর কিছু হবে না। ভোটের দিন কমিশনের স্বাধীন ও দৃঢ় অবস্থান নেওয়ার অগ্নিপরীক্ষা হবে বলে মনে করছেন তারা। কমিশন যদি এই পরীক্ষায় ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে চলমান রাজনৈতিক আন্দোলন আরও কঠোরভাবে জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।

নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরে প্রতিনিধি দল জানায়, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ঠাকুরগাঁও-১ আসনে অবিলম্বে সেনা মোতায়েন করা প্রয়োজন। পাশাপাশি, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সব ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে তা কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের দাবি জানানো হয়েছে।

Spread the love
Link Copied !!