বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজশাহীতে হত্যা মামলার চার আসামি আটক


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
রাজশাহীতে হত্যা মামলার চার আসামি আটক

রাজশাহীতে হত্যা মামলার চার আসামি আটক। জেলার দূর্গাপুরে চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার মূল আসামি আবু সালেহ বাবুসহ এজাহারভুক্ত ৪ আসামিকে আটক করেছে র‌্যাব-৫।

শনিবার সকালে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের আবু সালেহ বাবু (৪৫), একই এলাকার জামরুল ইসলাম (৪০), ফরিদুল ইসলাম (২৫) ও আরিফুল ইসলাম (২৪)।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, সদর কোম্পানি রাজশাহীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন মাড়িয়া গ্রামস্থ জনৈক সিদ্দিক মিয়ার বাড়িতে হত্যা মামলার আসামীরা আত্মগোপনে রয়েছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের দলটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ৪ জন আসামিকে আটক করে।

মামলার এজাহার সূত্রে র‌্যাব আরো জানায়, জমি নিয়ে মামলার বাদী আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আবু সালেহ বাবুদের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত ১৪ মে সকাল সাড়ে ৭টার দিকে হোজা অনন্তপুর গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে আসামিদের সাথে বাদীর কথা কাটাকাটি হয়। একই দিন সন্ধ্যায় কথা কাটাকাটির জের ধরে বাদীর বসতবাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে বাদীর ছেলে হাসিবুরসহ আরো অনেকের ওপর হামলা চালায়। আসামিরা এলোপাতাড়িভাবে বাদীর ছেলে, চাচাতো ভাই, ভাতিজাসহ অনেকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ বাংলাদেশে জাপানের বিভিন্ন কোম্পানিকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ঘটনার পর নিহতের বাবা আবুল কাশেম (৬৬) বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বাসস’কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love
Link Copied !!