ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
হাজার কোটি খরচ করে মুকেশ ও নীতা আম্বানির ছেলে অনন্তের প্রাক্–বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়েছিলেন বড় বড় সুপারস্টাররা। এসেছিলেন বিশ্ব কাঁপানো পপ গায়িকা রিয়ানা।
এরপর থেকে লতা মঙ্গেশকরের একটি ঘটনা সামনে এসেছে। ক্যারিবিয়ান গায়িকা রিয়ানাকে ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করতে দেখে অনেকে সমালোচনা করেছেন। নেটিজেনরা বলেন, বিখ্যাত গায়িকার এমনটা করা ঠিক হয়নি।
এরপর গানের জগতের প্রেরণার উৎস লতা মঙ্গেশকরের একটি ঘটনা চর্চায় আসে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, একবার বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য ১ মিলিয়ন ডলার বা প্রায় ১১ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন লতা। এই ঘটনাটি প্রথম জানিয়েছিলেন, তার বোন বিখ্যাত গায়িকা আশা ভোসলে।
একটি রিয়েলিটি শোতে আশা বলেন, তার বোন লতা মঙ্গেশকরকে একটি বিয়ের অনুষ্ঠানে গাওয়ার জন্য এক মিলিয়ন ডলারের প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমাকে পাঁচ মিলিয়ন (প্রায় ৫৪ কোটি টাকা) দেয়া হলেও আমি বিয়ের অনুষ্ঠানে গান গাইব না।
আরও পড়ুনঃ বাংলাদেশে বিরোধীদের আটক ও হেফাজতে মৃত্যু দ্রুত পর্যালোচনার আহ্বান জাতিসংঘের
অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে উল্লেখযোগ্য আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিল গেটস, মার্ক জুকারবার্গ এবং অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-এর মতো শীর্ষ বলিউড তারকারা। তাছাড়া ছিলেন পপ তারকা রিহানাও।
আপনার মতামত লিখুন :