বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

৪৩৯ রান! ৩২ ছক্কা ও দলীয় হ্যাটট্রিকের ম্যাচ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ১২:১১ অপরাহ্ণ
৪৩৯ রান! ৩২ ছক্কা ও দলীয় হ্যাটট্রিকের ম্যাচ

দুই দল মিলে রান তুলল ৪৩৯। ছক্কা মারল সমান ১৬টি করে মোট ৩২টি। সেন্ট লুসিয়ায় গত রাতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির ফল অবশ্য স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই গেছে। ইংল্যান্ডের দেওয়া ২১৯ রানের লক্ষ্য ৬ বল আর ৫ উইকেট হাতে রেখে টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

পাঁচ ম্যাচের প্রথম তিনটিতে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। নিয়মরক্ষার শেষ দুই ম্যাচের একটিতে জিতে কাল ব্যবধান কমিয়ে ৩–১ করেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচ আজ রাতে সেন্ট লুসিয়াতেই।

বড় লক্ষ্য তাড়া করার কাজটা সহজ করে দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইস। দুজন ৫৫ বলে ১৩৬ রানের জুটি গড়েন। তাঁদের স্ট্রাইক রেটও ছিল ২০০–এর বেশি। বড় শট খেলায় পারদর্শী লুইস বেশি ছক্কা মারবেন, সেটাই স্বাভাবিক। ৭ ছক্কা ও ৪ চারে তিনি ৩১ বলে করেন ৬৮ রান। হোপ ৩ ছক্কা ও ৭ চারে করেছেন ২৪ বলে ৫৪।

১৩৬ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১৩৬ রানেই হারিয়েছে ৩ উইকেট। রেহান আহমেদের ওভারের প্রথম বলে লুইস আউট হওয়ার পর দ্বিতীয় বলে হোপ হন রান আউট। ওভারের তৃতীয় বলে বোল্ড হন নিকোলাস পুরান। তাতে হয়ে যায় হ্যাটট্রিক। যদিও সেটা বোলার রেহানের নয়, দলীয়।

টানা ৩ বলে ৩ উইকেট হারানোর পরও রান তাড়া করতে খুব বেশি সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ২৩ বলে ৩৮ রান করেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড।

ইংল্যান্ডের বড় সংগ্রহের পেছনেও দলটির ওপেনারদের অবদান ছিল। টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে ৩০ বলে ৫৪। ফিল্ট সল্ট খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ১২ বলে ২৫ করেছেন উইল জ্যাকস।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতার মেয়াদ বাড়ল আরও ২ মাস

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পাওয়েলের মতো ঠিক ২৩ বলেই ৩৮ রান করেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। এই সিরিজের প্রথম ম্যাচে ফিফটি পাওয়া জ্যাকব বেথেলও কালও পেয়েছেন ফিফটি। ৩২ বলে ৬২ রান করে ছিলেন অপরাজিত। স্যাম কারেন ১৩ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। এরপরও ইংল্যান্ডের রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ২১৮/৫ (সল্ট ৫৫, বেথেল ৬২; মোতি ২/৪০, জোসেফ ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৯ ওভারে ২২১/৫ (লুইস ৬৮, হোপ ৫৪; রেহান ৩/৪৩, টার্নার ১/৪২)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শাই হোপ।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩–১ ব্যবধানে এগিয়ে।

Spread the love
Link Copied !!