বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

১ বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী ছেলেটি এবার আইপিএলের নিলামে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ
১ বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী ছেলেটি এবার আইপিএলের নিলামে

বয়স ১৩ বছর ২৩৪ দিন—এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে বৈভব সূর্যবংশীর নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সেই খেলেছে ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছে ৫৮ বলে সেঞ্চুরি, যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।

এই বৈভব এবার জায়গা পেয়েছে আইপিএল নিলামে চূড়ান্ত তালিকায়। নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা গতকাল প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।

বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বয়স ১৩ হলেও এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে এই নভেম্বরেই।

এ ছাড়া বৈভব হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন কেউ কেউ। তবু মিচেল স্টার্কদের বল খেলছে ১৩ বছর বয়সী একটি ছেলে, ভাবতে অন্য রকমই লাগে! অবশ্য আইপিএলে তো অনেক কিছুই সম্ভব!

আরও পড়ুন: হুঁশিয়ারি দিয়ে সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা

বৈভবের নাম নিলামে ডাকা মানেই ওকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনবেই, সমীকরণটা এত সহজ নয়। আইপিএলের দলগুলো নানা দিক বিবেচনা করেই দলে ক্রিকেটারদের নেয়। তবে ভবিষ্যৎ বিবেচনায় এখন কম মূল্যে বৈভবকে কিনে রাখতেও পারে যেকোনো ফ্র্যাঞ্চাইজি। দলের সঙ্গে রেখে প্রস্তুত করে ভবিষ্যতে খেলাবে এমনও হতে পারে। বৈভব শেষ পর্যন্ত দল পাবেন কি না, সেটা জানা যাবে ২৪ ও ২৫ নভেম্বরে।

আইপিএলের মেগা নিলাম এবার হবে জেদ্দায়। দুই দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়, অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি।

Spread the love
Link Copied !!