বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানায়ায় রবিউল


জসীমউদ্দীন ইতি
প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানায়ায় রবিউল

১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানায়ায় রবিউল। পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর ৮ মাস পর বাবার শেষ ইচ্ছা পূরণে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাসায় এসে বাবার জানাজায় অংশ নিলেন রবিউল আলম।

প্যারোলে মুক্তি পাওয়া ওই আসামি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর নেংটিহারা গ্রামের আ. রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাবার জানাজায় অংশ নেওয়ার পর আবার পুলিশের প্রিজনভ্যানে চলে গেছেন ঢাকার উদ্দেশে।

এর আগে গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা আব্দুর রহমান। এরপরে আইনজীবীর মাধ্যমে প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন রবিউলের ভাই শাহাজাহান আলী। সে আবেদন আদালত মঞ্জুরের পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সঙ্গে প্রিজনভ্যানে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান রবিউলকে।

সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে ৫টার পর নেংটিহারা গ্রামে প্রিজন ভ্যানে পৌঁছান রবিউল। দীর্ঘদিন পর রবিউরের গ্রামে ফেরার খবরে বাড়িতে ভিড় জমান তার বাবার জানাজায় অংশ নেওয়া মানুষসহ আশপাশের গ্রামের লোকজন। বাড়িতে ফিরে মা, ভাইবোন ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ির ছাদে ওঠেন রবিউল। হাত নাড়িয়ে সবার কাছে বাবার জন্য দোয়া চান তিনি।

পরে সন্ধ্যা ৭টায় ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয় মাঠে বাবার জানাজার পূর্ব মুহূর্তে রবিউল সবার উদ্দেশ্যে বলেন, আমার শেষ ইচ্ছে ছিল বাবাকে এক পলক দেখবো, বাবার মৃত্যু হলে জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন করবো। সেই ইচ্ছে পূরণ করেছেন আদালত। সবাই বাবা এবং আমার জন্য দোয়া করবেন।

রবিউলের চাচা খলিলুর রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ডের মাত্র ৭ সপ্তাহ আগে বিডিআর সদর দপ্তরে চাকরিতে যোগ দেন রবিউল ইসলাম। এরপরেই ঘটে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে সাজাভোগ করে মুক্তির কথা থাকলেও পুনরায় তাকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

প্যারোলে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কারণে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রবিউলের মা সালেহা বেগম ও তার ভাই সাহাজাহান আলী।

বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, হাজতি আসামি বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তিতে এসেছিল। রবিউলের বাড়িতে পৌঁছানোর এবং বাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের বালিয়াডাঙ্গী থানার একজন এসআই ও কয়েকজন কনস্টেবল সঙ্গে থেকে সহায়তা করেছে।

Spread the love
Link Copied !!