ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
গত বছর ৯ মে সহিংসতা নিয়ে তদন্তের বিষয়ে দেওয়া সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের বিবৃতিকে সমর্থন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।
তিনি বলেছেন, পিটিআই সেনাবাহিনীর বিরোধী নয়। ৯ মের ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের কঠোর শাস্তি দেওয়া উচিত। গত বছর ৯ মে একটি দুর্নীতি মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। এরপরই সহিংস প্রতিবাদ বিক্ষোভ হয়। বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থিত আদিয়ালা জেলে বন্দি ইমরান পাকিস্তানের কোর কমান্ডার্স কনফারেন্সে (সিসিসি) সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, ৯ মের হামলা পরিকল্পনাকারী, উস্কানিদাতা, প্ররোচণাদাতা, দুষ্কৃতকারী এবং শহীদের স্মৃতিস্তম্ভ অবমাননাকারী এবং সামরিক স্থাপনায় হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
এরপরই আদিয়ালা জেলে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথোপকথনে ইমরান খান বলেন, সিসিসির ঘোষণাকে আমি সমর্থন করি। ৯ মে সহিংসতায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া উচিত।
আরও পড়ুনঃ বেইলি রোডের অগ্নিকাণ্ডের ১৫ আলামত পরীক্ষাগারে
সহিংস ওই হামলার সরাসরি জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ইমরান বলেন, ৯ মের ঘটনায় একটি কমিশন গঠন করা উচিত। তবে এর আগে ওই সহিংসতায় অগ্নিসংযোগ ও গুলি করার জন্য ‘এজেন্সির লোকদের’ দায়ী করেন পিটিআই প্রতিষ্ঠাতা। এজেন্সির লোক বলতে তিনি সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করেছেন।
আপনার মতামত লিখুন :