বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজন গ্রেপ্তার


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজন গ্রেপ্তার

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজন গ্রেপ্তার। চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মো. জোবায়ের সানি (৩০), আওয়ামী লীগের কর্মী উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ শাজাহান (৪০) ও কালিয়াইশের তালুকদার বাড়ি এলাকার বাসিন্দা মো. মোজাম্মেল হক (৪৮)।

পুলিশ জানায়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে আওয়ামী লীগ সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছিলেন। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, লোহার রড ও বাঁশ নিয়ে মিছিলে হামলা চালান। এ ঘটনায় গত ৮ অক্টোবর উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা করেন। এতে জড়িত অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের একটি মিছিলে গুলিবর্ষণ ও ককটেল হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এ–সংক্রান্ত মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

 

Spread the love
Link Copied !!