বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
প্রথম ওয়ানডের পরে দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত ৩ উইকেটের হার দেখতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। তাতে ১/১ সমতায় ফিরেছে তিন ম্যাচের সিরিজটি। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। যেখানে বিশেষ কিছুর অপেক্ষায় রয়েছেন টাইগার নেতা।
সোমবার ১৮ মার্চ সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটিতে যে দলই জয় পাবে তাদের দখলেই যাবে সিরিজ।
ওয়ানডে সিরিজের আগে ২/১ ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেখানে টাইমড আউটের উদযাপন টাইগারদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছিল। এবার সেই উদযাপনের প্রতিশোধ হিসেবে ওয়ানডে সিরিজ জয়ের বিকল্প নেই লাল সবুজের প্রতিনিধিদের কাছে।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা ও এমপি আবদুল হাইয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন
দ্বিতীয় ওয়ানডে হারের পরে নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, আমরা শেষটা ভালো করতে পারিনি। পরের ম্যাচে বিশেষ কিছু করার অপেক্ষায় আছি।
এ দিকে প্রথম দুই ওয়ানডেতে ওপেনার লিটন কুমার দাস ব্যর্থ হওয়ায় শেষ ম্যাচের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়ে জাকের আলি অনিককে নেওয়া হয়েছে। তাতে ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গে এনামুল হক বিজয় কিংবা তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে। তবে অন্য কাকে বাদ দিয়ে জাকেরকে খেলানো হবে, সেটি নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :