বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শিক্ষার্থী ছাড়াই চলছে চারঘাটের স্কুল, বেতনও পাচ্ছেন শিক্ষকরা!


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৩, ১২:২১ অপরাহ্ণ
শিক্ষার্থী ছাড়াই চলছে চারঘাটের স্কুল, বেতনও পাচ্ছেন শিক্ষকরা!

শিক্ষার্থী ছাড়াই চলছে চারঘাটের স্কুল, বেতনও পাচ্ছেন শিক্ষকরা!। ঘড়ির কাঁটায় সকাল ১০টা পেরিয়ে গেলেও শিক্ষক, শিক্ষার্থী কারোরই দেখা নেই। নেই স্কুলের সাইন বোর্ড। প্রতিটি ক্লাসরুমে ঝুলছে তালা। এ যেন একটি ভুতুড়ে অবস্থা। দেখে মনেই হবে না যে এটা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান।

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের জয়পুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা গেছে।

প্রতিষ্ঠানে কিছুক্ষণ অবস্থান করার পর নামে মাত্র দুজন শিক্ষকের দেখা মিলেছে। পরে সাংবাদিকদের দেখে এ দুজন শিক্ষক তাড়াতাড়ি অন্য শিক্ষক-শিক্ষার্থীদের ফোন দিয়ে ডাকার চেষ্টা করেন। প্রায় ৪০ মিনিট পর দুই শিক্ষার্থীর দেখা মিলেছে।

এমন পরিস্থিতি দেখে স্থানীয় সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন গিয়ে দেখা যায়, ২০০৪ সালে এমপিও ভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত শিক্ষক শিক্ষর্থী নেই। যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও বন্ধ করা হয়না। শুধু তাই নয়, জাতীয় পতাকা উত্তোলনও হয়না যথাসময়ে।

এদিকে বিদ্যালয়টির অবকাঠামো দেখে বোঝার উপায় নেই এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। কয়েকটি ক্লাস রুমে তালা ঝুললেও একটি ক্লাস রুমের দরজা ভাঙ্গা । আবার আরেকটি ক্লাস রুমে নেই দরজা। ফলে শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু নামেই পরিচালিত হচ্ছে। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার্থী নেই বললেই চলে।

অভিযোগ উঠেছে, শিক্ষার্থী না থাকলেও বেতন ভাতা ঠিকই নিচ্ছেন শিক্ষকরা। এরই মধ্যে নিয়োগ দিয়েছেন নৈশ প্রহরী ও পরিছন্নতা কর্মী। শিক্ষার্থীরা না থাকলেও কর্মচারী নিয়োগ দিয়ে লাভ কি? প্রশ্ন এলাকাবাসী।

নানা সমস্যার কথা উল্লেখ করে এলাকাবাসীর পক্ষে আব্দুল হাদী নামের এক ব্যক্তি জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবার লিখিত অভিযোগ দিয়েছেন।

এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, শিক্ষকদের আচরণের কারণে শিক্ষার্থী আসছে না। শিক্ষকদের ধারণা, শিক্ষার্থী আসুক বা না আসুক বেতন তো ঠিকই পাব। শিক্ষকদের আচরণের কারণে অভিভাবকরাও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ভর্তি করান না।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম যুগান্তরকে বলেন, ২০১৯ সালে একজন সহকারী শিক্ষক এবং ২০২১ সালে প্রধান শিক্ষক আফরোজা সরকার মারা যাওয়ায় বর্তমানে শিক্ষক সংকট। ফলে অভিবাবকরা শিক্ষার্থীদের ভর্তি করেন না। শিক্ষক সংকটের কারণে এমন পরিস্থিতি দাাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সঠিক সময়ে পতাকা উত্তোলন না হওয়া, শিক্ষকদের বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত না হওয়া, সাইন বোর্ড না থাকা এবং পতাকা উত্তোলন না হওয়াসহ বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, সবই হয়। কিন্তু একটু দেরিতে। তবে এ বিষয়ে সংবাদ না করার অনুরোধও করেন এ প্রধান শিক্ষক।

মাধ্যমিক শিক্ষক সমিতি চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী না থাকার কারণ অনুসন্ধানে উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানে খোঁজ খবর নেওয়া হচ্ছে ।

আরও পড়ুনঃ যুবককে পানিতে চুবিয়ে নির্যাতন ছাত্রলীগ নেতার

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা যুগান্তরকে বলেন, অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি। অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন যুগান্তরকে বলেন, নানা অনিয়ম উল্লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

Spread the love
Link Copied !!