বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
৪০ বছর বয়সী সুমন আল রেজার সাথে প্রতারক চক্রের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।
পরিচয়ের এক পর্যায়ে প্রতারক চক্রের একজন সদস্য নিজেকে ফ্লোরিডা ব্যাংকের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ফ্লোরিডা সিটি ব্যাংকের একজন ক্লাইন্টের ৬০ লক্ষ ডলার ডিপোজিট রয়েছে। ক্লাইন্টটির হাইতিতে গত ১২ই জানুয়ারি ২০১০ সালেরণ করে এবং তার কোন ওয়ারিশ নেই।
এরপর প্রতারক সুমন আল রেজাকে উক্ত ব্যাংক ক্লাইন্টের ওয়ারিশ হওয়ার জন্য প্রলুব্ধ করে এবং ডিপোজিট কৃত থাকা উত্তোলনের পর দুজনে সমান ভাগে ভাগ করে নেয়ার প্রস্তাব দেয়। আর সুমন আল রেজা এতে রাজি হয়ে লাগেজ ভর্তি টাকা কুরিয়ারের মাধ্যমে প্রেরণের চার্জ বাবদ ৯ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করে।
সেই টাকা প্রদান করার পর প্রতারক চক্রটি ফেডারেল ট্যাক্স হিসেবে ৬১ লক্ষ ৬৫ হাজার টাকা দাবি করে সুমন আর রেজার কাছে। কিন্তু দুইবারই ব্যাংকের মাধ্যমে টাকা প্রেরণের পর পার্সেল না পাওয়ায় সুমন আর রেজা বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু করেন।
আরও পড়ুনঃ মুক্তাগাছায় পল্লীমঙ্গল আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত
মামলার তদন্ত ভার যখন সিআইডি গ্রহণ করে এরপর তারা অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন চনপাড়া পূর্নবাসন কেন্দ্র থেকে আকাশ নামক ২৩ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আকাশের দেওয়া তথ্যমতে প্রতারণা কারী চক্রের আরেক সদস্য মোহাম্মদ ইব্রাহিমকে ঢাকার কল্যাণপুরের পোড়া বস্তি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডি। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করলে তাদের স্বীকারোক্তি অনুসারে প্রতারণাকারী চক্রের মূল হোতা অপুর নাম উঠে আসে।
আর তার-ই প্রেক্ষিতে গত ১৪ই মার্চ দিবাগত রাতে অপুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্ত শেষে সংবাদ সম্মেলনে সিআইডি জানায় বিভিন্ন ভিকটিমের নিকট থেকে প্রায় ২ কোটি ৩০ লক্ষ ১৮ হাজার ৩ শত ২৬ টাকা প্রতারণা করে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে আত্মসাৎ করেছে এই প্রচারণা চক্রটি।
আপনার মতামত লিখুন :