বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজধানীতে জামায়াতের লিফলেট বিতরণ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৩, ২০২৪, ১:৪১ অপরাহ্ণ
রাজধানীতে জামায়াতের লিফলেট বিতরণ

রাজধানীতে জামায়াতের লিফলেট বিতরণঃবাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার কথিত নির্বাচনের নামে প্রহসন করে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেছে।

ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, অবৈধ ও জুলুমবাজ সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবেই দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ঢাকা মহানগরী উত্তর আয়োজনে কাজীপাড়া স্টেশন, বাজার ও রোকেয়া সরণিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

জনগণকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, হিসেবে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচন প্রতিহত করতে জনগণকে ভোটদানে বিরত থাকতে হবে। এ সময় তিনি ঘোষিত তপশিল বাতিল ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকার দেশকে অঘোষিতভাবে একদলীয় বাকশালী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা দেশে নির্বাচনের নামে ইতিহাসের নির্মম ও নিকৃষ্ট তামাশার আয়োজন করেছে। আর সে কাজে সহযোগির ভূমিকা পালন করছে কথিত নির্বাচন কমিশনের নামের ‘ইন্তিকাল কমিশন’। তাই সরকার ও ইন্তিকাল কমিশনের যুগপৎ ষড়যন্ত্র মোকাবিলায় ৭ জানুয়ারির সাজানো ও পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে।

তিনি বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই রাষ্ট্রীয় সংবিধান ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে। কেড়ে নেওয়া হয়েছে জনগণের ভোট ও ভাতের অধিকার। তারা ২০১৪ সালে একদলীয় ও তামাশার নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদে ক্ষমতায় থেকে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। ২০১৮ নৈশভোটের মাধ্যমে ক্ষমতায় এসে দেশকে লুটপাট, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। তারা একইভাবে একতরফা ছলচাতুরী ও প্রতারণার নির্বাচনের মাধ্যমে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা প্রলম্বিত করতে চায়। কিন্তু তাদের সে স্বপ্ন-দুঃস্বপ্নে পরিণত হবে-ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ ভোটের দিন মির্জা ফখরুলের জামিন শুনানি

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এস এ টুটুল, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য অধ্যাপক ইবনে তালেব, আব্দুল আউয়াল আজম ও আব্দুল মতিন খান প্রমুখ।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা পূর্ব অঞ্চলের উদ্যোগে থেকে উত্তরা আব্দুল্লাহপুর বেড়িবাঁধ সড়কে লিফলেট বিলি করা হয়। এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরখান থানা আমির আব্দুল্লাহ সাদিক, জামায়াত নেতা আবু সামি, শমসের আলি, আব্দুল হাকিম, যুব নেতা মারুফ হোসাইনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

এর আগে শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ফার্মগেটে এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। থানা সেক্রেটারি এ এস মণ্ডলের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা তাজউদ্দিন, আনোয়ার উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা ইসমাঈল চৌধুরী ও ইজাজ আহমেদ প্রমুখ।

এ ছাড়াও প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদানে বিরত থাকার আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানা। থানা কর্মপরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, আল আমিন ও ওমর ফারুক প্রমুখ।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পশ্চিম থানার উদ্যোগে জামায়াত নেতা শাহাবুদ্দীন মিজানের নেতৃত্বে মোহাম্মদপুরের বসিলা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, মাসুদ খান, জয়নাল মোল্লা প্রমুখ।

 

 

Spread the love
Link Copied !!