বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
মেয়েকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূরলক্ষ্মীপুরে মেয়ে সুমাইয়া আক্তারকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচাতে গিয়ে সুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় আব্দুর রবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে হাসপাতালের বারান্দায় নিহত সুমির মা আশুরা খাতুন মেয়ের শোকে কান্নায় ভেঙে পড়েন। এ সময় মেয়েকে নিয়ে বিভিন্ন কথা বলে কান্নাকাটি করছিলেন তিনি।
নিহত সুমি কুশাখালীর শান্তিরহাট এলাকার অটোরিকশাচালক আমির হোসেনের স্ত্রী।
আর পড়েুন:২৪ ঘণ্টায় ভর্তি ২২০১,ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু,
হাসপাতালে স্বজনরা জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত সুমাইয়া কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনার সময় ৫ মাস বয়সি ছোটভাইকে দোলনায় রেখে সে পাশে খেলছিল। তাদের পাশেই একটি বৈদ্যুতিক পাখা ছিল। খেলাধুলা করতে গিয়ে সুমাইয়া বিদ্যুতায়িত হয়। এটি দেখে তার মা সুমি তাকে বাঁচাতে যায়। এ সময় তিনিও বিদ্যুতায়িত হন। দুইজনকেই আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন। আহত সুমাইয়াকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই সুমি মারা গেছেন। আমরা তাকে মৃত পেয়েছি। শিশু সুমাইয়াকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :