ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সহিংসতাপূর্ণ গুয়েরেরো রাজ্যে মঙ্গলবার তিন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। তারা অ্যাসাইনমেন্ট থেকে ফেরার সময় হামলার শিকার হন। কর্মকর্তরা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানায়, তারা রাজ্যের রাজধানী চিল্পানসিঙ্গোতে একটি হত্যা কারে রির্পোট সংগ্রহ করতে গিয়েছিলেন। দুপুরের দিকে তারা গুলিবিদ্ধ হন। হামলাকারীরা একটি মটরসাইকেলে করে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায়।
প্রসিকিউটররা জানান, এই তিন সাংবাদিকর পিঠ, বাহু এবং ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নাম জেসাস অ্যান্তোনিও দে লা ক্রুজ, অস্কার গুয়েরা এবং ভিক্টর মাতেও ফ্রান্সিসকো।
মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানায়, বর্তমানে তিনজনেরই অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরএসএফ সোস্যাল মিডিয়া এক্সে দেওয়া বার্তায় বলেছে, ‘আরএসএফ এই তিন সাংবাদিকের ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।’ আরএসএফ জানায়, এই তিন সাংবাদিক স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতি ও অপরাধের রিপোর্ট করে থাকেন।
খবরে বলা হয়, আরো তিন জন সাংবাদিককে অপহরণ করার এক সপ্তাহ পর এই হামলার ঘটনা ঘটলো।
আরও পড়ুনঃ কেনিয়ায় বন্যায় ১২০ জনের প্রাণহানি
আরএসএফ জানায়, সাংবাদিকতা পেশার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম একটি দেশ হিসেবে মেক্সিকোকে বিবেচনা করা হয়ে থাকে।
আপনার মতামত লিখুন :