বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মামলা থেকে নাম কাটার কথা বলে ‘ঘুষ লেনদেন’, র‍্যাব সদস্যসহ আটক ৩


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৪, ৩:০৯ অপরাহ্ণ
মামলা থেকে নাম কাটার কথা বলে ‘ঘুষ লেনদেন’, র‍্যাব সদস্যসহ আটক ৩

ঢাকায় মামলা থেকে নাম কাটার কথা বলে ‘ঘুষ লেনদেন’,র‍্যাব সদস্যসহ আটক ৩
রাজধানীর লালবাগের আজিমপুরের একটি এতিমখানার তত্ত্বাবধায়ককে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার এবং অভিযোগপত্রে নাম অন্তর্ভুক্ত করার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যার পর আজিমপুরের ওই এতিমখানা থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজনের মধ্যে একজন র‍্যাবের সদস্য ল্যান্স করপোরাল শাহীন। তিনি র‍্যাব-১০–এ কর্মরত আছেন। অন্য দুজনের মধ্যে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল সিরাজুল ইসলাম। আরেকজন হলেন উজ্জ্বল বিশ্বাস।

এ ঘটনায় র‍্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের এক কর্মকর্তা জড়িত বলে ওই এতিমখানার তত্ত্বাবধায়ক অভিযোগ করেছেন। রাত সাড়ে ১০টার দিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশিনু প্রথম আলোকে বলেন, তিনজনকে আটক করার পর সেনাবাহিনী তাঁদের থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হচ্ছে।

এতিমখানার তত্ত্বাবধায়ক বন্ধন টিভিকে বলেন, ৫ আগস্টের ঘটনায় আদালতে করা একটি মামলায় তাঁকে আসামি করা হয়। বিষয়টি ওই র‍্যাব কর্মকর্তা জানতে পারেন। পরে গত ২৭ নভেম্বর এতিমখানায় ল্যান্স করপোরাল শাহীন ও অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল সিরাজুল ইসলামকে পাঠান। দুজন সাদাপোশাকে এসে তাঁকে গ্রেপ্তার করতে উদ্যত হন।

এতিমখানার তত্ত্বাবধায়ক আরও বলেন, একপর্যায়ে এ মামলায় গ্রেপ্তার এড়ানো এবং অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার জন্য তাঁকে ১০ লাখ টাকা দিতে বলেন শাহীন ও সিরাজুল। তাৎক্ষণিকভাবে ধার করে তাঁদের দুই লাখ টাকা দেন তিনি। বাকি আট লাখ টাকার একটি চেক দেন। আজ সন্ধ্যার পর সেই চেক ফেরত দিয়ে নগদ আট লাখ টাকা নিতে আসেন তিনজন। বিষয়টি আগে থেকেই সেনাবাহিনীকে জানানো হয়েছিল। সেনাবাহিনী এসে তিনজনকে আটক করে লালবাগ থানায় নিয়ে যায়।
র‌্যাব সদস্যদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ হিসেবে এতিমখানার তত্ত্বাবধায়ক একটি অডিও রেকর্ড হাজির করেছেন। তিনি বলেছেন, ৩০ নভেম্বরের ওই অডিও রেকর্ডে তাঁর সঙ্গে ওই র‍্যাব কর্মকর্তার কথোপকথন রয়েছে। ওই অডিও রেকর্ডে যেসব কথাবার্তা হয়েছে, তাতে দাঁড়ায়, ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট থানার তিনটি হত্যা মামলায় ওই তত্ত্বাবধায়কের নাম এসেছে। এর মধ্যে যাত্রাবাড়ীর মামলাসংক্রান্ত বিষয়টি এরই মধ্যে সমাধান করেছেন র‌্যাব কর্মকর্তা। তিনি দ্রুত টাকা দেওয়ার জন্য তাগাদা দেন। তত্ত্বাবধায়ক তখন তাঁকে বলেন, তিনি চেষ্টা করছেন। ১ ডিসেম্বরের মধ্যে ৫ লাখ টাকার ব্যবস্থা করে জানাবেন। ওই টাকা নিতে এসেই তিনজন আটক হন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ‘আমরা অভিযোগটা পেয়েছি। যাচাই-বাছাই করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

এর আগে ১১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় তিন রাস্তার মোড়ে আবু বকর নামের এক ব্যবসায়ীর বাসায় ও কার্যালয়ে ডাকাতি হয়। সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরা ডাকাতেরা নিজেদের যৌথ বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। তাঁরা ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি সোনা লুট করেন বলে গৃহকর্তা ও পুলিশ সূত্র জানায়। ওই ঘটনায় র‍্যাবের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার জড়িত থাকার তথ্য পাওয়া গিয়েছিল। ওই ডাকাতিতে র‍্যাব–৪-এ কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যেরও (নন-কমিশন্ড) নাম এসেছিল।

Spread the love
Link Copied !!