বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ভারতে আর অনুষ্ঠান নয়, ঘোষণা দিলজিতের


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ৬:০৪ অপরাহ্ণ
ভারতে আর অনুষ্ঠান নয়, ঘোষণা দিলজিতের

পাঞ্জাবি গায়ক দিলজিত দোসাঞ্জ নিজেকে নিয়ে গিয়েছেন আলাদা উচ্চতায়। তাকে গ্লোবাল আইকন হিসেবে দেখা হয়। সম্প্রতি কনসার্ট ঘিরে শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। মঞ্চে মাদক ও কনসার্টে টিকিট বিক্রির বিষয়ে কথা বলায় আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন তিনি। এর মধ্যে ভারতে আর লাইভ পারফর্ম করবেন না বলে জানান এই গায়ক ও অভিনেতা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন দিলজিত?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার দিলজিত তার ‘দিল-লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’-এ ভারতজুড়ে লাইভ পারফরম্যান্স করছেন। তবে কনসার্টগুলোর অবকাঠামো নিয়ে তিনি খুশি নন। শনিবার (১৪ ডিসেম্বর) চণ্ডীগড় কনসার্টে দিলজিত ঘোষণা করেন যতক্ষণ না অবকাঠামো উন্নত করা হয়, ততক্ষণ তিনি ভারতের কোথাও লাইভ পারফর্ম করবেন না। এই ঘোষণার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দিলজিতকে পাঞ্জাবিতে বলতে দেখা গেছে, ‘এখানে লাইভ শো করার জন্য অবকাঠামো নেই। এটি বড় আয়ের উৎস, অনেক মানুষ এখানে কাজ পান…আমি পরের বার চেষ্টা করব যাতে মঞ্চটা মাঝখানে থাকে যাতে আপনারা এর চারপাশে থাকতে পারেন। যত দিন এটা ঠিক না হয়, তত দিন আমি ভারতের কোথাও শো করব না, এই বিষয়টি নিশ্চিত।’

চণ্ডীগড়ের কনসার্টে দিলজিত তার ভক্তদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেন। তিনি আবেগপ্রবণ হয়ে নিজের শহর চণ্ডীগড়ে পারফর্ম করার অনুভূতি শেয়ার করেন এবং পুরো কনসার্টটি তিনি নতুনভাবে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন গুকেশ ডোমারাজুকে উৎসর্গ করেন।

আরও পড়ুনঃ রাহাত ফতেহ আলীর কনসার্ট,টিকিটে শিক্ষার্থীদের জন্য বড় ছাড়

একপর্যায়ে দিলজিত ‘পুষ্পা’ সিনেমার একটি আইকনিক ডায়ালগ দেন। এতেই পুনরায় উজ্জীবিত হয়ে যান তার ভক্ত-অনুরাগীরা। ‘ঝুঁকেগা নেহি’- ডায়ালগটি মঞ্চে দেন। যদিও দিলজিত বলেন তিনি ‘পুষ্পা ২’ সিনেমা এখনো দেখেননি।

তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্‍। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় পাঞ্জাবি পপতারকাকে।

প্রসঙ্গত, ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিত। এর জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় এই পাঞ্জাবি পপতারকাকে। তার বিরুদ্ধে গানে মাদকের প্রচার করা হয়- এমন অভিযোগও ওঠে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিত নিজেও। বলেছিলেন, ‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, এরপর আমাকে শাসাবে।’

Spread the love
Link Copied !!