বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিরল লজ্জার রেকর্ড রিয়াদ:


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ১০:১৮ অপরাহ্ণ
বিরল লজ্জার রেকর্ড রিয়াদ:

মাহমুদউল্লাহ রিয়াদ হয়ত এরপর আর হ্যাটট্রিক বলে ব্যাট হাতে উইকেটে দাঁড়াতে চাইবেন না। টানা দুই বলে উইকেট হারানোর পর রিয়াদ ব্যাট করতে নামলে বোলাররাও বুঝি বাড়তি আত্মবিশ্বাস পেয়ে যায়। নইলে বারবার কেন এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে টাইগার ক্রিকেটের সাইলেন্ট কিলারকে! শ্রীলঙ্কার বিপক্ষে যখন সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ, নুয়ান তুশারাই কেন এমন ঘাতক হয়ে উঠবেন! মাথিশা পাথিরানার ইনজুরিতে দলে সুযোগ পেয়ে বাংলাদেশের স্বপ্ন তো ভেঙে দিয়েছেনই, বিব্রতকর এক দৃষ্টান্তের সঙ্গে জড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

শনিবার (৯ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও বোলাররা দারুণভাবে কামব্যাক করে শ্রীলঙ্কাকে নাগালের মধ্যেই আটকে রাখে। সিলেটের স্পোর্টিং উইকেটে ১৭৫ রান তাড়া করে জেতাটা কঠিন হলেও অসাধ্য ছিল না।

তবে এই লক্ষ্যই অনতিক্রম্য করে তোলেন নুয়ান তুশারা। মাথিশা পাথিরানার ইনজুরির কারণেই এই ম্যাচের একাদশে জায়গা হয়েছে তার। সুযোগ পেয়ে বাংলাদেশের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন কিংবদন্তি মালিঙ্গার মতো স্লিঙ্গিং অ্যাকশনের এই বোলার। বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে টানা তিন বলে আউট করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

আরও পড়ূণ : ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুকন্যার

এদের মধ্যে প্রথম শিকার শান্ত। তুশারার ইনসুইঙ্গার শান্তর ব্যাট-প্যাডের ফাঁক গলে ভেঙে দেয় স্টাম্প। এরপর খাটো লেন্থের আউটসুইঙ্গারে বিভ্রান্ত করে তাওহীদ হৃদয়ের স্টাম্প উপড়ে ফেলেন তিনি। হ্যাটট্রিক বলটা মাহমুদউল্লাহ স্টাম্পে লাগতে দিলেন না বটে, কিন্তু তা ছুঁয়ে গেল তার পায়ের আঙুল। এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। তাকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নিলেও বাঁচতে পারেননি রিয়াদ। তুশারার হ্যাটট্রিকে নাম ওঠে তারও।

আর তাতেই এক বিব্রতকর মাইলফলকে জড়িয়ে গেছে রিয়াদের নাম। টেস্ট-ওয়ানডের পর টি-টোয়েন্টি ক্রিকেটেও হ্যাটট্রিক বলে শিকার হলেন তিনি। অর্থ্যাৎ ক্রিকেটের স্বীকৃত তিন সংস্করণেই টানা দুই বলে আউটের পর তিন নম্বর বলে ব্যাট করতে এসে শিকারে পরিণত হয়ে সেই বোলারের হ্যাটট্রিক পূর্ণ করতে সহায়তা করেছেন রিয়াদ।

২০১৫ সালের জুলাইয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার। সেই ম্যাচেই ইনিংসের চতুর্থ ওভারে হ্যাটট্রিক করেন রাবাদা। চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে তামিম ইকবাল ও লিটন দাসের উইকেট নেন তিনি। এরপর সেই ওভারের শেষ বলে রিয়াদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন সেই ম্যাচে অভিষিক্ত এই পেসার।

ওয়ানডে ক্রিকেটে আরও একটি হ্যাটট্রিকে জড়িয়ে আছে রিয়াদের নাম। সেটিও আরেক অভিষিক্ত বোলারের বলে। এবারের বোলারটি লঙ্কান পেসার সেহান মাদুশাঙ্কা। এবারও হ্যাটট্রিক বলে আউট হয়েছিলেন রিয়াদ। তবে এই হ্যাটট্রিকটি হয় দুই ওভারে। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৪০তম ওভারের শেষ দুই বলে মশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনকে আউট করেন তিনি। এরপর ৪২তম ওভারের প্রথম বলেই নেন রিয়াদের উইকেট।এতো গেল ওয়ানডের কথা। টেস্টেও একই ভাগ্য বরণ করতে হয়েছে রিয়াদকে। ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে পাকিস্তানের নাসিম শাহ হ্যাটট্রিক করেন। সেই ম্যাচের বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের শেষ তিন বলে যথাক্রমে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও রিয়াদকে আউট করেন তরুণ এই পেসার।

বাকি বলতে এতদিন টি-টোয়েন্টিতেই এই লজ্জায় পড়তে হয়নি রিয়াদকে। আজ সেই লজ্জাও ছুঁয়ে গেল সাইলেন্ট কিলারকে।

 

Spread the love
Link Copied !!