ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
বিমানকর্মীর কোমরে গোঁজা ছিল ৬৮ সোনার বার। প্রায় আট কেজি সোনাসহ রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এক বিমানকর্মীকে আটক করা হয়েছে। তার কোমরে গোঁজা ছিল ৬৮টি সোনার বার। যার বাজারমূল্য সাত কোটি ৮০ লাখ টাকা প্রায়।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন রোববার রাতে তাকে আটক করে। সোমবার সকালে এ তথ্য জানাজানি হয়।
আটক বিমানকর্মীর নাম শফিকুল ইসলাম (৩৩)। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেকানিক।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রোববার রাতে শফিকুলের কোমরে গোঁজা অবস্থায় ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
জিয়াউল হক বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নজরদারি করছিল এপিবিএনের সাধারণ পোশাকের গোয়েন্দা দল। কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৮৩ সন্ধ্যা ৭টায় ঢাকায় অবতরণ করে। সব কাজ সেরে রাত সাড়ে ৯টার দিকে হ্যাঙ্গারের সামনে পার্ক করে রাখা হয় উড়োজাহাজটি।
বিমানের টেকনিশিয়ান, ক্লিনার এবং অন্য স্টাফরা তাদের কাজ শেষ করে একে একে উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার পর রাত ১০টায় যখন আর কেউ ছিল না, তখন খুবই দ্রুততার সঙ্গে শফিকুল বোয়িং ৭৭৭ মডেলের এই উড়োজাহাজে ওঠেন। তার আচরণ দেখে সন্দেহ হয় এপিবিএন গোয়েন্দা দলের।
জিয়াউল আরও বলেন, কিছুক্ষণের মধ্যে যখন তিনি উড়োজাহাজ থেকে নেমে এসে দ্রুততার সঙ্গে স্থান ত্যাগ করার চেষ্টা করছিলেন, তখন তাকে আটক করা হয়। হ্যাঙ্গারের সামনেই বিভিন্ন এজেন্সির উপস্থিতিতে তল্লাশি করে তার কাছে ।
আরও পড়ুন: হোটেল রেডিসন ব্লুতে চাকরির সুযোগ
শফিকুল পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তিনি বিমানের ডগ বক্স থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। এই সোনা কোত্থেকে এসেছে, কার কাছে যাবে এমন প্রশ্নের পরিস্কার কোনো জবাব দেননি শফিকুল।
প্রসঙ্গত, এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলাম ২০১৩ সালে ক্যাজুয়াল স্টাফ হিসেবে বিমানে যোগ দেন। ২০১৭ সালে তার চাকরি স্থায়ী হয়। তার গ্রামের বাড়ি খুলনা জেলার দৌলতপুরে।
তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এপিবিএন।
আপনার মতামত লিখুন :