বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত প্রাক্তন শিক্ষার্থীরা


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত প্রাক্তন শিক্ষার্থীরা

বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন নারায়ণগঞ্জ দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৯৭৭ সালের এসএসসি পরীক্ষার্থী হেলেনা পারভীন। শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়েছেন। আজ অনুষ্ঠানে যোগ দিয়ে ২০ বছর পর স্কুলজীবনের সহপাঠী ফাতেমা হকের সঙ্গে তাঁর দেখা হয়। এমন অনেকেই পুরোনো বন্ধুর দেখা পান। গল্পে আড্ডায় চলে যান সেই পুরোনো দিনে।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগে অবস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপনের আয়োজন করা হয়। জাননাহ্ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

প্রাক্তন শিক্ষার্থী হেলেনা পারভীন বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় ফাতেমার সঙ্গে তাঁর খুব ভালো বন্ধুত্ব ছিল। সংসারজীবনের ব্যস্ততায় বান্ধবীর সঙ্গে অনেক দিন যোগাযোগ হয়নি। অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। পুরোনো দিনের স্মৃতিগুলো আজ বেশি বেশি মনে পড়ছে।

৮১ ব্যাচের সেলিনা পারভীন থাকেন রাজধানীর স্বামীবাগে। ভালো সাঁতারু হিসেবে বিদ্যালয়ে তাঁর সুনাম ছিল। নিজের প্রাণের স্কুলে শতবর্ষ অনুষ্ঠানে স্কুলজীবনের পুরোনো বান্ধবী আরিফা বেগমের সঙ্গে তাঁর দেখা হয়েছে। সেলিনা পারভীন বলেন, ‘আমার প্রাণের স্কুলের শতবর্ষ অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। পুরোনো স্মৃতিগুলো বারবার উঁকি দিচ্ছে। বান্ধবী-বন্ধু অনেকের সঙ্গে দেখা হয়েছে। অনেকে আসতে পারেনি, তাদের কথা খুব বেশি মনে পড়ছে। আজ সারা দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, গল্প ও মজা করব।’

আরও পড়ুনঃআ’লীগ ক্ষমতায় আসলেই প্রতিশোধ নিতে ব্যাস্ত হয় : ডা. শফিকুর রহমান

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান বলেন, স্কুলজীবনের বন্ধুত্ব একেবারে স্বার্থহীন। প্রাক্তনদের এ অনুষ্ঠানে ফিরে পাওয়া যায়। এর চাইতে আনন্দের পৃথিবীতে আর কিছু নেই।শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের আহ্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র আরাফাত আলম বলেন, শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে ১ হাজার ৪৫০ জন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান ৯৫০ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। দুই দিনব্যাপী শতবর্ষ অনুষ্ঠানে প্রথম দিন প্রাক্তনদের জন্য এবং দ্বিতীয় দিন স্কুলের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আলেয়া বেগম বলেন, শতবর্ষ অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬০ সালের প্রাক্তন শিক্ষার্থীসহ পুরোনো বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।১৯২৪ সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ‘দেওভোগ হাজী উজির আলী স্কুল’ প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে নিম্ন মাধ্যমিক ও ১৯৭৫ সালে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর হয় প্রতিষ্ঠানটি।

Spread the love
Link Copied !!